৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত অভয়নগরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, মালামাল লুট মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনকে স্মরণ, মোংলায় সমাধিতে শ্রদ্ধা ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও ফুটবল প্রতিযোগিতা আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ বিজয়া দশমী: আমাদের চাওয়া-পাওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল

গড়াই নদে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী খোঁজ মেলেনি ১৯ ঘণ্টায়ও

কুষ্টিয়ার গড়াই নদে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চলছে। আজ মঙ্গলবার সকালে গড়াই রেলসেতু এলাকায়ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার গড়াই নদে নেমে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী তানভীরকে (২৩) আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত ১৯ ঘণ্টায়ও খুঁজে পাওয়া যায়নি। আজ সকাল সাড়ে সাতটা থেকে দ্বিতীয় দিনের মতো খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেছেন।

ঘটনাস্থল থেকে সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দবির উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘উদ্ধারকাজ চলছে। এখনো তানভীরের খোঁজ মেলেনি।’

তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তাঁর বাড়ি বরগুনা সদর উপজেলায়। বন্ধুদের সঙ্গে কুষ্টিয়ায় ঘুরতে গিয়ে গড়াই নদে নামার পর নিখোঁজ হন তিনি। গতকাল রাতেই তাঁর বাবা আবদুল মালেক, বোন ও দুলাভাই কুষ্টিয়ায় যান। সকাল থেকেই তাঁরা নদের পাড়ে দাঁড়িয়ে আছেন। আবদুল মালেক বরগুনা সরকারি কলেজের শিক্ষক। তিনি ছেলের নিখোঁজের ঘটনায় অসুস্থ হয়ে পড়েছেন।

Tag
আরও খবর