শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

চান্দিনায় বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা উদ্বোধন

সারা দেশের ন্যায় কুমিল্লার চান্দিনায় বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা উদ্বোধন করা হয়। মঙ্গলবার (১৩ জুন) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী জাহিদ মালেক এমপি।

এ উপলক্ষে চান্দিনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপশ শীল, চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, কাউন্সিলর আবু কাউসার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাকিব মোর্সালিন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- জুনিয়র কনসালটেন্ট গাইনী ডা. হাসিনা আকতার, সার্জারী ডা. সাজ্জাদ হোসেন, ডা. কৌশিক, ডা. নুরুজ্জামান, ডা. তৃদিভ কুমার কর, মেডিকেল অফিসার ডা. জয়ন্ত চক্রবর্তী, ডা. ফারিয়া আফরোজ, ডা. হাফসা বিনতে হাফিজ, ডা. তাজুল ইসলাম, ডা. রোমানা, ডা. কায়সার বিন ওয়াহিদ প্রমুখ।

এসময় সুশীল সমাজ নেতৃবৃন্দ, স্বাস্থ্য কর্মী, সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর