দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা পুলিশের অভিযানে ৮০০ গ্রাম গাঁজা ও ৭৫ পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।


সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা পুলিশের অভিযানে ৮০০ গ্রাম গাঁজা ও ৭৫ পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার। 


সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই মৃদুল কান্তি সরকার ১২-০৬-২০২৩ খ্রি. রাত ০৯:৫৫ ঘটিকায় তাহিরপুর থানাধীন ট্যাকেরঘাট সাকিনস্থ বড়ছড়া হতে বাগলী বাজার গামী কাঁচা রাস্তার কালভার্টের উপর উপস্থিত হলে একটি মোটরসাইকেল যোগে ০৩ জন ব্যক্তিকে আসতে দেখে তাদেরকে থামার জন্য সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলের আরোহীগণ পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোটরসাইকেল সহ ০২ জনকে আটক করেন এবং ০১ জন পালিয়ে যায়। আটককৃত আসামিদ্বয়ের নিকটে থাকা ০১টি কালো রংয়ের পলিথিনের মধ্যে মোড়ানো ৮০০ (আটশত) গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) এবং ০১ (এক) টি সাদা রংয়ের পলিথিনে  বিশেষভাবে মোড়ানো ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি রেজিস্ট্রেশন বিহীন প্লাটিনা মোটরসাইকেল উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। আটককৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম ঠিকানা ১। ইছব আলী(৩৫), পিতা-মোঃ আব্দুল ছালাম, ২। বায়তুল ইসলাম(৩৫), পিতা-আব্দুল মোতালিব, উভয় সাং-লাকমা, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ বলে জানায় এবং পলাতক আসামির  নাম ঠিকানা ৩। জিন্নত আলী(৩০), পিতা-হাছেন আলী, সাং-লাকমা, থানা-তাহিরপুর, জেলা-সুনামগমঞ্জ বলে জানায়। ধৃত আসামিদ্বয়সহ পলাতক আসামি পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ তাহিরপুর থানাসহ আশপাশের থানা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামিদ্বয়সহ পলাতক আসামির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag
আরও খবর