ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮’র নজরদারি জোরদার নোয়াখালীর নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে আদমদীঘিতে গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী হাটে (পাগলা) মহিষের আক্রমণে নিহত ১ বানিয়াচংয়ে ৪নং ইউনিয়নে ১৭৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দিনাজপুরে সংসদ সদস্যের দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন লাখাইয়ে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার। নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান—সাংবাদিক জামাল কাড়াল ক্ষেতলালে বেড়েছে খাইট্টার চাহিদা সাংবাদিককে হুমকি: মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল আল্-আমিন মডেল নূরানী একাডেমিতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

মানব সেবায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- পরিমল বিশ্বাস

যশোরের বাঘারপাড়ায় সেচ্ছাসেবী সংগঠন আমি নই আমরাই সেবা সংঘ এর সভাপতি ও বাঘারপাড়া ব্লাড ব্যাংক এর সহ- সাধারণ সম্পাদক পরিমল বিশ্বাস বলেন,মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। প্রাচীনকালে মানুষ একাকী ও গুহায় বসবাস করতো। তখন মানুষের পারস্পরিক সহমর্মিতা, সহধর্মীয়তার অভাব ছিলো। একসময় মানুষ বাঁচার তাগিদে, জীবনের প্রয়োজনে দলবদ্ধভাবে বসবাস শুরু করে। কালের বিবর্তনে তৈরি হয় সমাজ, গোষ্ঠি, গ্রাম এমনকি জন্ম হয় রাস্ট্রের। যার প্রতিটির উদ্দেশ্য হলো মানব কল্যান। মানুষকে উপকার করা, সেবা করা; অসহায়, নিপীড়িত মানুষকে বাঁচতে সকল ধরণের সহযোগিতা করা। আর এটিই হলো মানুষের প্রতি মানুষের ধর্ম।

ধর্ম, মানুষের সুখ-শান্তি ও পথ প্রদর্শন এবং আলোর সন্ধান দিবার জন্য। ধর্মের মৌলিক অংশ দু’টি। প্রথমটি হলো সৃষ্টিকর্তার প্রতি মানুষের কর্তব্য। সৃষ্টিকর্তার নির্দেশিত যে নিয়মেই হোক না কেন, তা মৌখিক ভাবে প্রকাশ, আন্তরিকতার সঙ্গে বিশ্বাস স্থাপন এবং কার্যত প্রকাশ করলে সাধারণত সৃষ্টিকর্তার হক আদায় হয়। দ্বিতীয়টি হলো মানুষের প্রতি মানুষের কর্তব্য। মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করতে ভালবাসে, জীবন ধারণের জন্য একে অপরের প্রতি নির্ভর করে। একে অপরের সহায়তা করবে এবং করে থাকে এটাই স্বাভাবিক। এটিই হলো মানবধর্ম।

তিনি আরো বলেন,আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ কাজে এগিয়ে আসতে হবে। আমার আশপাশের প্রতিবেশীর দিকে আমাকে দৃষ্টি দিতে হবে। আমার কোন প্রতিবেশী যেন না খেয়ে রাত্রি যাপন করে সে বিষয়টি আমার নিশ্চিত করতে হবে। সৃষ্টির প্রতি আমার যে কর্তব্য রয়েছে তা আমাকে অবশ্যই আদায় করতে হবে।অপরের অশ্রু দর্শনে যার হৃদয় বিগলিত হয় না, সে জনসেবার দাবি করতে পারে বটে, কিন্তু কার্যত কোনো উপকারই করতে পারে না। দুখীর দুঃখমোচন, বিপন্নকে উদ্ধার, শোকাতুরের প্রতি সহানুভূতি প্রকাশ করা সৃষ্টি সেবার অন্তর্ভুক্ত। তাই আসুন,  যার যার সামর্থ অনুযায়ী মানব সেবায় রত হই।

আরও খবর




6a10892e16591-220526104950.webp
শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই

৩ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে