অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বরিশালে মুফতি ফয়জুল করীমের উপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের  নায়েবে আমীর  মুফতি ফয়জুল করীমের উপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক কর্মসূচিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 


আজ বুধবার (১২জুন) বিকেলে জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করেন।


সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম আব্দুর জাহের আরেফী, লক্ষ্মীপুর জেলার জয়েন্ট  সেক্রটারী মাওলানা আ হ ম নোমান সিরাজী, সাবেক মেয়র প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম,জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান এবং ছাত্র আন্দোলনের জেলা সেক্রেটারি ইউনুস আলী প্রমুখ। 


বক্তারা বলেন,১৫ বছর ক্ষমতায় থাকার পরও একটি সিটি নির্বাচনে মেয়র হতে তারা পেশী শক্তির ব্যবহার করতে হয়।আওয়ামী লীগের জন্য এটি লজ্জার।


বাংলাদেশ নির্বাচন কমিশন বরিশাল নির্বাচনের মাধ্যমে আবারো প্রমান করেছে এ সরকারের অধীনে জাতীয় নির্বাচন সম্ভব নয়। অনতিবিলম্বে আওয়ামী সরকার ও সিইসি পদত্যাগের দাবি করেন তারা। 


তারা আরো বলেন, আওয়ামী লীগের  কর্মীরা শায়েখে চরমোনাই'র গাঁয়ে আঘাত করে নাই, তারা এদেশের আলেম সমাজের গাঁয়ে আঘাত করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলছি,শায়েখের রক্তের বদলা আমরা নিবো। কাউকে ছাড় দিবো না। 

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৬ ঘন্টা ১০ মিনিট আগে