নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের জয়পুরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-১ ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা উন্মুক্তের দাবিতে মানববন্ধন এক দরিদ্র পরিবারেকে ঈদ উপহার, তাৎক্ষণিক লাখপতি অসহায় মাসুদ - হরমুজা তৃণমূলে প্রাথমিক শিক্ষার রূপান্তর: নড়িয়ার বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা

রায়পুরায় এক নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

 নরসিংদীর রায়পুরায় উপজেলায় এক নৈশ প্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত নৈশ প্রহরীর নাম আব্দুল করিম (৪৫)। সে উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশআলী বাজারের নৈশ প্রহরীর দায়িত্বে  ছিল।  রবিবার (১১ জুন) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আতশআলী বাজারে এ ঘটনা ঘটে।


নিহত আব্দুল করিম ওই ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।


নিলক্ষার ইউপি চেয়ারম্যান এডভোকেট আক্তারোজ্জামান শামীম জানান, করিম ও আসাদ নামে ২জন নৈশপ্রহরী প্রতিদিন রাতে  বাজার পাহারা দেয় । গতকাল রাতেও তারা বাজারের ২ মাথায় দুজনে পাহারায় বসেছিলো। রাত ২ টার দিকে  আসাদ করিমের সাথে কোন যোগাযোগ করার চেষ্টা করে ব্যার্থ হয়ে  করিমের পাহারা দেওয়ার স্থানে যায়। পরে সেখানে তাকে রক্তাক্ত যখম অবস্থায় মাটিতে পরে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে পুলিশকে খবর দেয়া হয়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে বলা যাচ্ছেনা।


নিলক্ষ্যা ইউনিয়নের বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই সালাম জানান, রাত ১টা থেকে ৩টার মধ্যে কোন এক সময় কে বা কাহারা বাজারের নৈশপ্রহরী আব্দুল করিমকে হত্যা করে মাটিতে ফেলে যায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। এ ঘটনায় তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর

deshchitro-6a1da7def28fc-010626094014.webp
জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ

১২ ঘন্টা ৪১ মিনিট আগে