বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা

নোয়াখালীর সোনাইমুড়ীতে ফল পাড়া নিয়ে বৃদ্ধকে হত্যার ঘটনায় দু্ই আসামীকে গ্রেফতার



নোয়াখালীর সোনাইমুড়ীতে ডেউয়া ফল পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দু্ই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চাষীরহাট ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ীর সোলাইমান ভূঁইয়ার ছেলে মাকসুদুর রহমান (৩৮) ও তার স্ত্রী সুমি আক্তার (২৬)।


রোববার (১১ জুন ) দুপুরে আসামীদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, গতকাল শনিবার মাকসুদকে শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকা থেকে ও তার স্ত্রীকে কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়‚ নিহত এনামুল হকের সাথে একই বাড়ির সোলাইমান ভূঁইয়ার সাথে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত শনিবার ৩ জুন বেলা ১১টার দিকে বাড়ির উঠান সংলগ্ন ডেউয়া গাছ থেকে ফল পাড়াকে কেন্দ্র করে সোলাইমান ভূঁইয়ার সাথে এনামুল হকের কথা কাটাকাটি হয়।


একপর্যায়ে সোলাইমান ও তার ছেলে মাসুদ সহ চারজন এনামুলের ওপর হামলা করে। সে সময় তাদের লাঠির আঘাতে ঘটনাস্থলে বৃদ্ধ এনামুল হকের মৃত্যু হয়। ভিকটিমকে মারধরের একটি ভিডিও সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়। পরে এ ঘটনায় নিহতের ছেলে আবদুল গণি বাদী হয়ে ৬জনকে আসামী করে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ৭দিন পর দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।


সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃত ২ আসামী প্রাথমিকভাবে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অপর আসামীদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরও খবর