অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ও ব্যাটারী চালিত ভ্যানের সংঘর্ষে নিহত ১ ও আহত ২

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে ঢাকা-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের আলোকদিয়া ইউনিয়নের রক্তিপাড়া  তারা ফিলিং স্টেশনের সংলগ্নে ব্যাটারী চালিত ভ্যান এবং মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ ও আহত ২।

স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান ১০ জুন শনিবার  রাত ৯ টায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত  ভ্যান চালক মধুপুর উপজেলার রক্তিপাড়া গ্রামের মৃত কাইঞ্চা শেখের ছেলে আ. ছোবাহান (৭০)।  আহত মোটরসাইকেলর চালক মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে বিপ্লব (২২), ঘাটাইল উপজেলার টিলা বাজার গ্রামের মেয়ে সহযাত্রী আনজুম (২০)।

মধুপুর থানা পুলিশ জানায় ব্যাটারী চালিত ভ্যান চালক রক্তিপাড়া যাত্রী নামিয়ে ভ্যান ঘুরিয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রæতগতিতে মোটরসাইকেলটি সজোরে ভ্যানটিকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় এবং ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়। এসময় মোটরসাইকেলে থাকা অপর ২ জন আহত হয়।

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ দিয়ে সূত্রে জানা যায়, আহত বিপ্লব ও আনজুমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মধুপুর থানার ওসি (তদন্ত) মুরাদ হোসেন জানান মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৭ ঘন্টা ৩ মিনিট আগে