৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত অভয়নগরে নিজ ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার, মালামাল লুট মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ফাদার রিগনকে স্মরণ, মোংলায় সমাধিতে শ্রদ্ধা ঝিনাইগাতীতে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে জনসচেতনতামূলক প্রচারাভিযান ও ফুটবল প্রতিযোগিতা আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ বিজয়া দশমী: আমাদের চাওয়া-পাওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী হরমুজে মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করল ইরান রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডির নিয়োগ বাতিল সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি কবিতা, প্রেম ও জীবনের দর্শন--‎কবি রবি ডাকুয়ার ভাবনায় মানুষের হৃদয়, অনুভূতি ও জীবনের বহুমাত্রিকতা সাংবাদিকতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা ‎সত্যের পক্ষে কলম, মানুষের পাশে সাংবাদিক কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে জি এম রবিউল্যাহ বাহারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের নেতা দুলাল

নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। রবিবার (১১ জুন) সকাল ১১ টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।


"জেলা আইন-শৃঙ্খলা কমিটি, জেলা টাস্কফোর্স (চোরাচালান নিরোধ) কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটি, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, জেলা আদালত সহায়তা কমিটি ও জেলা আইন-শৃঙ্খলা রিভিউ কমিটির  ২০২৩ এর জুন মাসের এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।


উক্ত সভায়  সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। আরও উপস্থিত ছিলেন কাজী আশরাফুল আজীম পিপিএম, পুলিশ সুপার নরসিংদী, উপজেলা নির্বাহী অফিসার আছমা সুলতানা নাছরিন সহ বিভিন্ন উপজেলার কমকর্তাবৃন্দ।


সভার শুরুতে শিবপুর উপজেলা পরিষদের সদ্যপ্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খানের মৃত্যুতে কমিটির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।


জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনের লক্ষ্যে কোরবানির হাটসহ সর্বত্র নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং ঘরমুখী মানুষের স্রোত নিয়ন্ত্রণে মহাসড়ক এলাকা  যানজটমুক্ত রাখার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক-সন্ত্রাস-জঙ্গীবাদ- ইভটিজিং-বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

Tag
আরও খবর