তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে যুবকের আত্মহত্যা, এলাকায় শোকের মাতম


মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরিতোষ দাস নামে সনাতন ধর্মের এক যুবকের আত্মহত্যা করার খবর পাওয়া গেছে । তার বাড়ি উপজেলার কুসুমপুর গ্রামের মণিপাড়ায় । জানা যায়, শুক্রবার পারিবারিক কলহের সূত্র ধরে উক্ত ব্যক্তি জঙ্গলাকীর্ণ স্থানে গাছের সাথে গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করেছে ।


এমন ঘটনায় পরিবারের লোকেরা স্তম্ভিত, এলাকায় বিস্তার করছে শোকের মাতম । খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থল হতে মৃত লাশ উদ্ধার করে । পরে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয় । 


বাংলাদেশে আত্মহত্যা জনিত মৃত্যুর একটি সাধারণ কারণ হলো দীর্ঘমেয়াদী সামাজিক সমস্যা । প্রতিবছর বিশ্বব্যাপী আত্মহত্যার কারণে যেসকল লোকেদের মারা যাওয়ার খবর পাওয়া যায় তাদের মধ্যে ০.০৬% বাংলাদেশী । বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আত্মহত্যা প্রবণতার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম । বাংলাদেশে প্রতি বছর কমপক্ষে ১৩ হাজার থেকে ৬৪ হাজার মানুষ আত্মহত্যা করে। দেশে আত্মহত্যায় মৃত্যুহার প্রতি লাখ মানুষে কমপক্ষে ৭.৮ থেকে ৩৯.৬ জন ।


সমসাময়িক পরিসংখ্যান পর্যালোচনায়, মানুষের অস্বাভাবিক মৃত্যুর ধরনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আত্মহত্যা । এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ , যা দেশ ও অঞ্চলভেদে ভিন্নরূপ পরিগ্রহ করছে । সমকালীন আত্মহত্যার স্বীকৃত উদাহরণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ প্যাক্ট সুইসাইড, ম্যাস সুইসাইড, প্যারাসুইসাইড, অনার সুইসাইড, ডিউটিফুল সুইসাইড, ইউথানসিয়া, মার্ডার সুইসাইড বা মার্সি কিলিং, সুইসাইড অ্যাটাক ইত্যাদি । দেশের বিজ্ঞজনের প্রচলিত ধারণায় পারিবারিক নির্যাতন, কলহ, শারীরিক ও মানসিক নির্যাতন, পরীক্ষা,প্রেমে ব্যর্থতা, দারিদ্র্য, বেকারত্ব, প্রাত্যহিক জীবনে অস্থিরতা, নৈতিক অবক্ষয়,ও মাদক সহ আরোও নানা কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় । আত্মহত্যার উপর পরিচালিত বিভিন্ন গবষেণায় দেখা গেছে, পৃথিবীতে ঘটে যাওয়া সব আত্মহত্যার পিছনেই রয়েছে আত্মহত্যাকালীন ব্যক্তির বিষণ্নতা, ব্যক্তিত্বের বিকার, সিজোফ্রেনিয়া, মুড ডিসঅর্ডার, মাদকাসক্তি সহ মানসিক রোগ । প্রচলিত সমাজব্যবস্থায় এ রোগগুলোর প্রতি এক ধরনের বদনাম ও সংকোচের কারণে মানুষের এসব রোগের চিকিৎসা করতে সচেষ্ট ও উৎসাহিত না হওয়াও আত্মহত্যার অন্যতম কারণ ।

আরও খবর