সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

নরসিংদীতে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নরসিংদীতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৯) জুন নরসিংদীর মুসলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়ামে  উদ্বোধন করা হয় এই টুর্নামেন্টের।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সেক্টর কমান্ডারস ফোরাম' ৭১ নরসিংদী জেলা শাখার সভাপতি আবদুল মোতালিব পাঠান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: শাহীনুল ইসলাম ভূইয়া প্রমুখ।


প্রধান অতিথি আবু নাইম মোহাম্মদ মারুফ খান তার বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের মন ও মননের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি জেলায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। দেশের প্রতিটি সেক্টরে শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন চলছে, তা বজায় রাখতে আগামী নির্বাচনে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে।

Tag
আরও খবর