যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

‘পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হবে কি না, সেটা প্রধানমন্ত্রী বলতে পারবেন’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-09-2022 08:52:02 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


পররাষ্ট্রমন্ত্রী সব সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন না। একটা মানুষ তো অসুস্থ হতে পারে। তাঁর শরীর কিছুটা অসুস্থ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 


ওবায়দুল কাদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া হবে কি না, সেটা প্রধানমন্ত্রী বলতে পারবেন। তবে এটি উচিত হবে না।


খালেদা জিয়ার বিষয়ে কাদের বলেন, শেখ হাসিনার মহানুভবতায় তিনি কারাগারের বাইরে আছেন। যে দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। বিএনপির দলে কবে কাউন্সিল হয়ে গেছে এই শব্দটি তারা ভুলে গেছে। রাতের আঁধারে দলের গঠনতন্ত্র থেকে সাত ধারাটি বাদ দেওয়া হয়েছে। এ ধারায় বলা ছিল, কোনো দণ্ডপ্রাপ্ত বা দুর্নীতিবাজ দলের নেতা হতে পারবেন না। আগেই জেনেছিল এ কারণে ধারা বাদ দিয়েছে।


জি এম কাদেরের বিএনপির জোটে যোগ দেওয়ার বিষয়ে বলেন, একজন রাজনৈতিক দল হিসেবে জোট করতেই পারে এবং যেকোনো জোটে যোগদান করতেই পারে।


ভারত সফরে শেখ হাসিনা খালি হাতে ফিরছেন এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর—এর জবাবে কাদের বলেন, ‘আমরা কয়েকটি সমঝোতা স্মারকে চুক্তিবদ্ধ হয়েছি। বর্তমান সংকটে জনগণকে বাঁচাতে সবই ভারত থেকে পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, তিস্তার পানি চুক্তি হয়নি, তবে কুশিয়ারা চুক্তি হয়েছে। অদূর ভবিষ্যতে হয়তো সেটিও সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


রোহিঙ্গাসংকটের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে, আশা করি তাদের প্রত্যাবর্তনে ভারত পাশে থাকবে।




আরও খবর