দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

ইউপি সদস্যদের অনাস্থা, দোয়ারায় চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আবুল হোসাইন’র পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। তাঁর বিরুদ্ধে ইউপি সদস্যদের আনা অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং ইউপি সদস্যদের অনাস্থায় পদটি শূন্য ঘোষণা করা হয়। তবে এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।


সোমবার (৫-জুন) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।


দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ মূর্শেদ বলেন,বিভিন্ন মাধ্যমে তথ্য পেয়েছি,অফিশিয়ালী চিঠি পেলে। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।


প্রজ্ঞাপনে বলা হয়, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবুল হোসাইন’র বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদে অতিরিক্ত ফ্রি আদায়; ইউনিয়ন পরিষদ (হিসাব রক্ষন এবং নিরীক্ষা) বিধিমালা, ২০১২ অনুযায়ী পরিষদের সকল রশিদ বই ইউনিয়ন পরিষদ সচিবের জিম্মায় থাকার বিধান থাকলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজ জিম্মায় রেখে রশিদ বই বিধি বহির্ভূতভাবে আদায়কারীকে বিতরণ, করা, রেইট ফ্রি ইত্যাদি বাবদ আদায়কৃত অর্থ পাক্ষিকভাবে ব্যাংকের সংশ্লিষ্ট হিসাবে জমা করার বিধান থাকলেও নম্বর প্লেট ও হোল্ডিং ট্যাক্স বাবদ আদায়কৃত অর্থ নির্ধারিত সময়ের পর ব্যাংকে জমা করা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্মারক নং ৫১,০১,৯০৩৩,০০০ ২০.০০২.২২-৬১৭, ২০২২ সালের ১৪ জুলাই ৫ মে.টন. জি.আর চাল মাষ্টার রোলের মাধ্যমে ১.০৫ মে: টন চাল বিতরণ এবং অবশিষ্ট ৩.৯৫ মে.টন চাল বিতরণ না করার অভিযোগে উক্ত ইউনিয়ন পরিষদের ১০(দশ) জন সদস্য কর্তৃক অনাস্থা প্রস্তাব উত্থাপিত হয়েছে এবং সরেজমিন তদন্তে উত্থাপিত অভিযোগসমূহ প্রমাণিত হয়েছে;এ ছাড়া ইউপির ১০জন সদস্যের অনাস্থা প্রস্তাবে সরেজমিন আলোচনায়ও অভিযোগের সত্যতা মিলেছে।


প্রজ্ঞাপনে আরও বলা হয়,সুনামগঞ্জ জেলা প্রশাসক অনাস্থা প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে পাঠান। প্রস্তাবটি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৯ (১৩) ধারা অনুযায়ী অনুমোদিত হয় এবং জনস্বার্থে বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসাইন’র পদটি একই আইনের একই আইনের ৩৫(১)(চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হয়।


এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৫ (২) ধারা মোতাবেক শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।


এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসাইন বলেন, আমি এর বিরুদ্ধে আপিল করব।

Tag
আরও খবর