জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

আদমদীঘি উপজেলার সান্তাহারে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে কয়ছের সরদার (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছে। আজ সোমবার (৫ জুন) বেলা সাড়ে ৯টায় সান্তাহার স্টেশনের অদুরে কেল্লাপাড়া নামক স্থানে চিলাহাটিগামী ট্রেনে এ ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। নিহত কয়ছের সরদার নওগাঁ জেলার রানীনগর উপজেলার বোদলা গ্রামের মৃত বাহার সরদারের ছেলে।  

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, গত সোমবার বেলা সাড়ে ৯টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের দক্ষিনে কেল্লাপাড়া নামক স্থানে অজ্ঞাত ব্যক্তিটি রেললাইন পারাপারের সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্ত:নগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার শরীর ছিন্ন ভিন্ন হয়। পরে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় জিআরপি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag
আরও খবর