স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ

উচ্চ বেতনে বাংলাদেশি কর্মীদের জন্য দুয়ার খুলল ধনী পাঁচটি দেশ

Md Sohel Rana ( Contributor )

প্রকাশের সময়: 04-06-2023 01:57:24 pm


নতুন করে সম্ভাবনাময় পাঁচটি শ্রমবাজার পেলো বাংলাদেশ। এরই মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের দুয়ার খুলেছে হংকং, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও উজবেকিস্তানে। নির্মাণ খাত, কেয়ার গিভিং ও  কৃষিসহ বেশ কয়েকটি খাতে বাংলাদেশি দক্ষ কর্মী নেবে দেশগুলো। নিরাপদ পরিবেশ আর উচ্চ বেতনের চাকরিতে অংশ নিতে পারবেন শুধু দক্ষ কর্মীরাই। জনশক্তি রফতানি বাড়াতে এসব দেশের সঙ্গে চেষ্টা চলছে সমঝোতা চুক্তি স্বাক্ষরের। দেশের কোটি তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থানে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার ছাড়িয়ে বাংলাদেশের দৃষ্টি এখন ইউরোপ ও এশিয়ার উন্নত দেশগুলোর দিকে। আর এ তালিকায় বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য সম্ভাবনার দুয়ার খুলেছে হংকং, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও উজবেকিস্তানের।

 
আয়তনে ছোট হলেও বিশ্বের ৪০তম অর্থনীতির দেশ পাহাড় আর সাগরঘেরা হংকং। ২০১৩ সালে প্রথম বাংলাদেশ থেকে স্বল্প পরিসরে নারী কর্মী যান দেশটিতে। বর্তমানে কেয়ার গিভিং খাতে হংকংয়ে বাংলাদেশি নারী কর্মীদের চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। এমন তথ্য দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নিরাপদ কর্মপরিবেশ আর উচ্চ বেতনের চাকরি পেতে ইচ্ছুকদের বাধ্যতামূলক জানতে হবে ক্যান্টনিজ ভাষা ও কেয়ার গিভিংয়ের প্রশিক্ষণ। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুছস সালেহীন বলেন, হংকংয়ের প্রতিনিধিরা এসে দেখেশুনে তারপর নিয়ে যান কর্মী। ওখানকার বেতন ও নিরাপত্তাব্যবস্থা ভালো।

 
এদিকে ইউরোপের বাণিজ্যকেন্দ্র নামে পরিচিত বেলজিয়ামেও চাহিদা দেখা দিয়েছে বাংলাদেশি কর্মীর। বিশ্বের ২৩তম অর্থনীতির দেশটিতে শিগগিরই কর্মী পাঠানো শুরু হবে। ইউরোপে কর্মসংস্থান তৈরিতে সরকারের অব্যাহত চেষ্টার অংশ হিসেবে ১৩তম অর্থনীতির দেশ অস্ট্রেলিয়া ও ৫০তম দেশ নিউজিল্যান্ডেও তৈরি হয়েছে জনশক্তি রফতানির সুযোগ।
 
সচিব ড. আহমেদ মনিরুছস সালেহীন বলেন, ‘আমরা ওয়ার্ক অর্ডার পেয়েছি, সেগুলোতে নির্মাণ সাইট এবং ফ্যাক্টরিতে কাজ করবে। এখনও কর্মী পাঠানো শুরু হয়নি। তবে যাবে, আলোচনা হচ্ছে। ক্রমে ইউরোপের অন্য যেসব দেশ আছে, সেখানেও পাঠানোর চেষ্টা করা হবে।’
 
কৃষিখাতে কর্মী সংকটে ভুগতে থাকা অস্ট্রেলিয়ার খামারগুলোতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে দেশটির বাংলাদেশ মিশন অস্ট্রেলিয়ার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় উন্নত দেশটি।

Tag
আরও খবর


6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৭ ঘন্টা ২৬ মিনিট আগে