কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান পীরগাছায় সাতদরগা প্রিমিয়ার লীগের দশম খেলা অনুষ্ঠিত

বাঘারপাড়া ব্লাড ব্যাংক'র চতুর্থ বর্ষপূর্তি পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনাসভা অনুষ্ঠিত

প্রস্তুতিমুলক সভার আগ মুহূর্তের ছবি



যশোরের বাঘারপাড়া উপজেলায় সেচ্ছাসেবী সংগঠন,, বাঘারপাড়া ব্লাড ব্যাংক,, চতুর্থ  বর্ষপূর্তি পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকালে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ হাসিবুল ইসলাম, আল- আমিন, রক্তদান বিষয়ক সম্পাদক মোঃ রায়হান উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান ঐশি,সহ মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার সাথী, আরাফাত সানি, মোঃ আব্দুল্লাহ, ওহিদুর রহমান, সিকু খান, রিদয় হোসেন,মোঃ বাপ্পি  হাসান সহ অনেকে।

সভাপতি সৈয়দ হাসিবুল ইসলাম  বক্তব্য রাখেন, আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের প্রতিষ্ঠা তারিখ ১ জুলাই  চতুর্থ  প্রতিষ্ঠা বার্ষিকী পালন করাসহ বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।মানবতার কল্যাণে-এগিয়ে আসুন রক্তদানে; সুস্থ থাকলে করুন রক্তদান-হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান;রক্ত মাংসে গড়া দেহে থাকিতে মোদের প্রাণ এক বার নই বার বার মোরা করিব রক্তদান এইসব শ্লোগানকে ধারন করে যশোরের বাঘারপাড়া উপজেলায় ২০১৯ সালে গঠিত হয়  অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন “ বাঘারপাড়া ব্লাড ব্যাংক ”। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এই সংগঠনটি সুনামের সহিত কার্যক্রম চালিয়ে আসছে। তাদের সৌজন্যে অন্তত কয়েকশ’ মুমুর্ষ রোগী রক্ত পেয়ে, আজ তারা সুস্থ্যভাবে জীবন যাপন করছেন। ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন এবং রক্ত দানে উদ্বুদ্ধ করতে অনলাইনে  বিভিন্ন প্রচার করাসহ গ্রাম-গঞ্জ ও হাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে সচেতনতা মূলক  আলোচনা  এলাকার সকলের নজর কেড়েছেন রক্তের অভাবে মৃত্যু রোধে শিক্ষার্থীদের  নিয়ে গঠিত সেচ্ছাসেবী সংগঠন “বাঘারপাড়া ব্লাড ব্যাংক”।জীবন রক্ষাকারী, জনসচেতনতা ও উন্নয়ন মূলক তাদের এমন কাজে সার্বিক সহযোগিতা করা সহ নিয়মিত পরামর্শ দিয়ে আসছেন উপজেলার শিক্ষানুরাগী মহল ও গণ্যমান্য ব্যাক্তি বর্গ।

বাঘারপাড়া ব্লাড ব্যাংকের রক্তদান বিষয়ক সম্পাদক মোঃ রায়হান উদ্দিন  জানান, দেশের সার্বিক উন্নয়নে তাদের অনেক গুলো লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। তবে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে প্রথমে নিজ এলাকা, অতঃপর পর্যায়ক্রমে সারা দেশকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার চেষ্টা অব্যহত রাখা সহ বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা, রক্ত দাতাদের ডেটাবেজ সংরক্ষণ করা এবং যে কোন রোগীর প্রয়োজনে বিনা মূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাচাঁনো তাদের মূল লক্ষ্য।

আরও খবর