স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ

বাংলাদেশি কর্মীদের জন্য খুললো রাশিয়ার শ্রমবাজার

Md Sohel Rana ( Contributor )

প্রকাশের সময়: 03-06-2023 05:17:38 pm

প্রথমবারের মতো বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হলো রাশিয়ার শ্রমবাজার। নির্মাণ ও জাহাজ শিল্প খাতে ৪৫ জন দক্ষ বাংলাদেশি কর্মী শনিবার (৩ জুন) রাতেই রাশিয়া যাওয়ার কথা রয়েছে। মাত্র ৬৫ হাজার টাকা খরচে সরকারিভাবে রাশিয়া যাওয়া কর্মীদের মাসিক বেতন ৪ থেকে ৫ লাখ টাকা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কয়েক ধাপে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে রাশিয়া।

আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। বিপরীতে দেশটির জনসংখ্যা সাড়ে ১৪ কোটিরও কম। কৃষি, শিল্প কারখানা, অবকাঠামো নির্মাণ ও জাহাজ নির্মাণ শিল্পে বর্তমানে বিপুল সংখ্যক কর্মী প্রয়োজন রাশিয়ার। এতে করে দেশটিতে বেড়েছে বিদেশি কর্মীর চাহিদা। এমন অবস্থায় রাশিয়ার শ্রমবাজারে প্রবেশ করতে নানা উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ সরকার। এ ধারাবাহিকতায় প্রথমবারের মতো বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করেছে রাশিয়া।

জাহাজ নির্মাণ শিল্পের দক্ষ ৪৫ জন শ্রমিক শনিবার মধ্যরাতে রাশিয়ার উদ্দেশ্যে পাড়ি দেয়ার কথা। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তি রফতানি শুরু হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন জানান, সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড- বোয়েসেলের মাধ্যমে বিমান ভাড়া ও বোয়েসেলের ফি বাবদ নূন্যতম খরচে বাংলাদেশি কর্মীরা রাশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। তিনি আরও বলেন, রাশিয়া যাওয়া কর্মীদের মাসিক বেতন ৪ থেকে ৫ লাখ টাকা হবে।

ধাপে ধাপে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে রাশিয়া- এমনটাও জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। কর্মী নিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে রাশিয়ার সঙ্গে শিগগিরই সমঝোতা চুক্তি সই করার উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

আরও খবর


6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৭ ঘন্টা ২৬ মিনিট আগে