চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

রিজিক অনুসন্ধানের তাগিদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-09-2022 11:41:46 pm

প্রতীকী ছবি

◾ ড. এ এন এম মাসউদুর রহমান 


আল্লাহ তাআলা সব সৃষ্টির রিজিক বণ্টন করেন। তিনি বিভিন্ন অসিলায় কর্মসংস্থানের মাধ্যমে মানুষকেও রিজিক দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ যাকে চান, বিনা হিসাবে রিজিক দেন।’ (সুরা আলে-ইমরান: ৩৭) তিনি আরও বলেন, ‘(হে নবী) বলুন, নিশ্চয়ই আমার রব তাঁর বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো, তিনি তার বিনিময় দেবেন এবং তিনিই উত্তম রিজিকদাতা।’ (সুরা সাবা: ৩৯)


কেউ কেউ আশানুরূপ রিজিক না পেয়ে আল্লাহর ব্যাপারে হতাশা প্রকাশ করে। অথচ তা কোনোভাবেই বৈধ নয়। এটি বান্দাকে কুফুরি পর্যন্ত নিয়ে যেতে পারে। কারণ আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে পরিশ্রম করা এবং আল্লাহকে স্মরণ করা রিজিকপ্রাপ্ত হওয়ার প্রধান শর্ত। যেমন মহানবী (সা.) বলেন, ‘যদি তোমরা আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা করতে পারো, তাহলে অবশ্যই তোমরা ওই পাখির মতো রিজিকপ্রাপ্ত হবে, যে খালি পেটে নীড় থেকে বের হয় এবং ভরা পেটে নীড়ে প্রত্যাবর্তন করে।’ (তিরমিজি)।


হাদিসটি থেকে প্রতীয়মান হয় যে পাখিরা নীড় থেকে বের হওয়ার পর বসে থাকে না, বরং তারা রিজিকের অন্বেষণ করে। তাই আল্লাহ বলেন, ‘এরপর যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ (রিজিক) অনুসন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো... আর আল্লাহ সর্বোত্তম রিজিকদাতা।’ (সুরা জুমুআহ: ১০-১১) তাই আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে রিজিক অন্বেষণ করা প্রতিটি মুমিনের দায়িত্ব ও কর্তব্য।



◾ লেখক: সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়


আরও খবর

6a6eddbd05f6d-020826120341.webp
আজানের সময় কথা বলা যাবে?

২৬ দিন ৯ ঘন্টা ৫৮ মিনিট আগে





6a0b39d358ff4-180526100955.webp
ঈদুল আজহার তারিখ ঘোষণা

১০১ দিন ২৩ ঘন্টা ৫২ মিনিট আগে