শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

রাসিক নির্বাচন: প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু

রাজশাহী সিটি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।  মেয়র ৪, সাধারণ কাউন্সিলর ১১২ ও সংরক্ষিত নারী কাউন্সিলর ৪৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

তবে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরেই তারা প্রচারণা শুরু করতে পারবে। 

শুক্রবার সকাল থেকে ১৬২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ শুরু হয়। তাঁদের মধ্যে মেয়র প্রার্থী ৪ জন পেয়েছেন তাঁদের নিজ নিজ দলীয় প্রতীক। এদের মধ্যে সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছেন দলীয় প্রতীক নৌকা , জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন লাঙ্গল, ইসলামী আন্দোলনের মুরশিদ আলম ফারকী পেয়েছেন হাতপাখা আর জাকের পার্টির লতিফ আনোয়ার পেয়েছেন গোলাপ ফুল।

কাউন্সিলরদের মধ্যে নির্বাচন কমিশন থেকে বেধে দেওয়া প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এদিকে প্রতীক পাওয়ার পরে বিকেল থেকেই প্রার্থীরা মাঠে নামছেন প্রচারণায়। মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বিকেল ৫টায় নগরীর কাশিয়াডাঙ্গা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন। এর আগে প্রতীক পেয়ে তিনি সকালে নগরীর সিএন্ড বি মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় দলীয় নেতাককর্মীরা তার সঙ্গে ছিলেন।

Tag
আরও খবর