হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

মো. ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল সাড়ে ৪ লাখ টাকারও বেশি বকেয়া

জামালপুরের ইসলামপুরের মো. ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল সাড়ে ৪ লাখ টাকারও বেশি বকেয়া পড়েছে। পল্লীবিদ্যুৎ সমিতির দাবি, বিল নিতে একাধিকবার সংশ্লিষ্ট কার্যালয় থেকে তাগাদা দেওয়া হলেও এখনো পরিশোধ করা হয়নি বিলের টাকা। তবে উপজেলা পরিষদ চেয়ারম্যান জানিয়েছেন, বিদ্যুতের বকেয়া বিলের টাকা উপজেলা পরিষদকেই পরিশোধ করতে হবে।

ইসলামপুর পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১ সালের অক্টোবর থেকে চলতি বছরের গত এপ্রিল মাস পর্যন্ত হিসাব- ৩৬৪/৫০০০ নম্বরে মো. ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ৪ লাখ ৫২ হাজার ৯০ টাকা। গত ২৪ মে বকেয়া বিল পরিশোধ করতে উপজেলা পরিষদ কার্যালয় বরাবর নোটিশ দেওয়া হয়েছে পল্লীবিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ। এর আগে দীর্ঘদিন ধরে বকেয়া থাকায় বিল পরিশোধ করতে একাধিকবার তাগিদও দেওয়া হয় পল্লীবিদ্যুৎ সমিতির তরফ থেকে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বকেয়া বিল বকেয়াই রয়েছে।

জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির ইসলামপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আলীবর্দী খান সুজন বলেন, 'একাধিকবার তাগাদা দেওয়া হলেও এখনো বিল পরিশোধ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে আমাদের জানানো হয়েছে
বাজেট না থাকায় বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ করা হচ্ছে না।'

উপজেলা পরিষদ চেয়ারম্যানের অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, 'অডিটোরিয়ামে ব্যবহৃত বিদ্যুতের বিলের অনেক টাকা বকেয়া পড়েছে। তবে বকেয়া বিলের টাকা উপজেলা পরিষদকেই পরিশোধ করতে হবে।'

স্থানীয় এলজিইডি বিভাগ সূত্রে জানা গেছে, এলজিইডি বিভাগের তত্ত্বাবধানে উপজেলা পরিষদের অনুকূলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় ৭ কোটি ৫০ হাজার টাকা ব্যয়ে ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস ভবন নির্মাণের কাজ শুরু করে মেসার্স সহিদ ব্রাদার্স-সোলার কনক্ট্রাকশন জেভি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
২০১৯ সালের ২৮ নভেম্বর অডিটোরিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মো. ফরিদুল হক খান দুলাল এমপি।

উপজেলা পরিষদের বাস্তবায়নে নির্মিত ২০২২ সালের ৮ জানুয়ারি অডিটোরিয়ামের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। এতে প্রধান আলোচক ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর আসনের এমপি মো. ফরিদুল হক খান দুলাল। উদ্বোধনের পর থেকে বিদ্যুৎ বিলের টাকা দেওয়া হয়নি পল্লীবিদ্যুৎ সমিতিকে। সেই থেকে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে অডিটোরিয়ামে।


আরও খবর