রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী ২১ বছরের গবেষণায় ২৫ জাতের ধান উদ্ভাবন, স্বীকৃতির অপেক্ষায় কৃষক সেন্টু হাজং খাগা রহমতিয়া ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

তজুমদ্দিনে সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান


"তথ্য নির্ভর সাংবাদিকতা, তারুণ্যের পথ চলা" এই স্লোগানকে সামনে রেখে, তজুমদ্দিন সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় রফিক সাদীর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ২০২৩-২৪ সালের জন্য কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। কমিটিতে দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোঃ সেলিম রেজা কে সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদ এর প্রতিনিধি মেহেদী হাসান মামুন কে সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত সময়ের প্রতিনিধি ইলিয়াস সানি কে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়।


১৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ সভাপতি পদে দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি শরিফ -আল আমিন, দৈনিক বরিশাল সমাচার প্রতিনিধি মোশারফ হোসেন, দৈনিক সংবাদ মোহনার রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন দৈনিক একুশে নিউজের মুরাদ হোসেন মুন্না, দৈনিক বাংলাদেশ সমাচারের সাইফুল ইসলাম সাকিব, অপর দুই সাংগঠনিক সম্পাদক পদে হলেন দৈনিক দিগন্তর টিটু মজুমদার, জে টিভির প্রতিনিধি মোহাম্মদ খোকা, অর্থ সম্পাদক পদে দায়িত্ব পান দৈনিক দক্ষিণঞ্চল মোঃ আবু তাহের ও প্রচার ও দপ্তর সম্পাদক পদে দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি মোঃ তানজিল ইসলাম, নির্বাহী সদস্য পদে (দৈনিক ভোলা টাইমসের স্টাফ রিপোর্টার সাদির হোসেন রাহিম।


এছাড়াও সংগঠনটিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এবং উপদেষ্টা পরিষদে রয়েছেন উপজেলার সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু হাওলাদার, তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম সাদি।


কমিটি গঠনের সভায় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী আবদুল জলিল, প্রেসক্লাবের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাদির হোসেন রাহীম প্রমূখ।

আরও খবর