বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা

নোয়াখালীর এক পুলিশ কনস্টেবলের স্মরণীয় ফেয়ারওয়েল



নোয়াখালীর পুলিশ কনস্টেবল মো: লিয়াকত আলী সুসজ্জিত গাড়িতে চড়ে অবসরে গেলেন। দীর্ঘ ৪০ বছরের চাকরি জীবন শেষে অবসরে যাওয়ার দিনটি স্মরণীয় করে রাখতে ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় দেয়া হয় । 


বৃহস্পতিবার (০১ জুন ) দুপুরে কবিরহাট থানা পুলিশের আয়োজনে এমনই আনন্দঘন পরিবেশে বিদায় নেন লিয়াকত আলী।


জানা যায়, বিকেলে বিদায় দেয়ার সময় লিয়াকত আলীর হাতে উপহার তুলে দেন কবিরহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম ও সহকর্মীগণ। অতপর সকল পুলিশ সদস্য সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে তাকে ফুলের পাপড়ি ছিটিয়ে বিদায় জানান। পরে পুলিশের সুসজ্জিত গাড়িতে করে লিয়াকত আলীকে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের গ্রামের বাড়িতে নেয়া হয়।


প্রকাশ, কনস্টেবল মো: লিয়াকত আলী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলি সালাউদ্দিন ডাক্তারের বাড়ির মৃত নুর মোহাম্মদের ছেলে। সংসারে তার স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ১৯৮৩ সালের ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি দীর্ঘ ৩৯ বছর ৮ মাস দেশের বিভিন্ন থানায় দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।


লিয়াকত আলী বলেন, চাকরি জীবন শেষে এমন সম্মান অনেকের ভাগ্যে জোটে না। আমি আজ সত্যিই আনন্দিত ও গর্বিত । আমার অবসরে যাওয়ার সময় এমন সম্মান প্রদর্শন করার জন্য নোয়াখালী জেলা পুলিশ ও  কবিরহাট থানার পুলিশ সদস্যদেরকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন ।


কবিরহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, পুলিশ কনস্টেবল মো: লিয়াকত আলী অবসরে যাওয়ার পর তাকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছি আমরা। তাকে বিদায়ী শুভেচ্ছা জানানোসহ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। প্রবীণ এই পুলিশ সদস্যের চাকরি জীবনের শেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ এই আয়োজন করতে পেরে আমি সত্যিই আনন্দিত।


অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মোর্তাহীন বিল্লাহ বলেন, পুরো আয়োজনে আমি ছিলাম। অসম্ভব সুন্দর আয়োজন ছিল। আমরা কেউই আবেগ ধরে রাখতে পারি নাই। কনস্টেবল লিয়াকত আলী দীর্ঘ ৪০ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে অবসরে গেছেন, এটা বাংলাদেশ পুলিশের গর্ব।


আরও খবর