মিরসরাইয়ের আলীরপোলে কোরবানি ঘিরে মহিষ ও ভেড়ার বিশেষ হাট ঈদুল আজহা সামনে রেখে পিরোজপুরের পশুর হাটে র‌্যাব-৮’র নজরদারি জোরদার নোয়াখালীর নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ ভিজিএফের চাল চাওয়ায় নারীকে জুতাপেটার অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে আদমদীঘিতে গাঁজার গাছসহ একজন গ্রেপ্তার সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার শার্শায় কোরবানির জন্য প্রস্তুত ১৬ হাজার গবাদিপশু দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী হাটে (পাগলা) মহিষের আক্রমণে নিহত ১ বানিয়াচংয়ে ৪নং ইউনিয়নে ১৭৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দিনাজপুরে সংসদ সদস্যের দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন লাখাইয়ে পৃথক পৃথক মামলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার। নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান—সাংবাদিক জামাল কাড়াল ক্ষেতলালে বেড়েছে খাইট্টার চাহিদা সাংবাদিককে হুমকি: মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানববন্ধন নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল আল্-আমিন মডেল নূরানী একাডেমিতে ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি

কুড়িগ্রামে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ





৪ মাস আগে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে নতুন জামাকাপড় পড়িয়ে তার পরিবারের কাছে ফিরিয়ে দিলো কুড়িগ্রাম জেলা পুলিশ।


বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যায় শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করে সদর থানা পুলিশ।



শিশুটির নাম মোঃ উজ্জ্বল হোসেন (৯)। সে গাইবান্ধা সদর উপজেলার কিসমত মালী বাড়ি ইউনিয়নের সরকারটারী গ্রামের দিনমজুর মোঃ হামিদুল ইসলামের ছেলে।



পুলিশ জানায়,কুড়িগ্রাম রেল স্টেশন চত্বরে উজ্জ্বল হোসেন নামের শিশুটি এলোমেলো ভাবে চলাফেরা করতে থাকে। বিষয়টি দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানায়। পরে থানা পুলিশের একটি মোবাইল টিম রেলস্টেশনে গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।



শিশুটির চাচা মোঃ লুৎফর রহমান বলেন,আমার ভাতিজা উজ্জ্বল ৪ মাসে আগে বাড়ি থেকে হারিয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তাকে পাই নাই। আজ কুড়িগ্রাম সদর থানা পুলিশের মাধ্যমে ভাতিজাকে খুঁজে পেলাম। তার বাবা বর্তমানে কাজ করতে চট্টগ্রামে গেছেন। পুলিশকে অনেক ধন্যবাদ জানাই। 



এ বিষয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন বলেন, শিশুটি নিজের নাম আর জেলা গাইবান্ধা ছাড়া কিছু বলতে পারে নাই। আমরা এসপি স্যারের নির্দেশে অনেক খোঁজখবর করে শিশুটির পরিবারের সন্ধান পাই। তারা কুড়িগ্রাম থানায় এলে, শিশু সুরক্ষা সমাজকর্মীকে মো: রবিউল ইসলামকে ডেকে তার পরিবারের জিম্মায় দিয়েছি। এরকম মানবিক কাজটি করতে পেরে নিজেকে ভালো লাগছে।

আরও খবর