মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুরে নতুন পুলিশ সুপার কাজী শফিকুল আলমের যোগদান



গাজীপুর জেলা পুলিশের নতুন পুলিশ সুপার কাজী শফিকুল আলম দায়িত্ব গ্রহণ করেছেন।



সোমবার (৫ সেপ্টেম্বর )সকালে যোগদান করেন তিনি।



এর আগে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে তাঁকে জেলা পুলিশের কর্মকর্তারা অভ্যর্থনাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল ও সম্মান প্রদর্শনের মাধ্যমে নতুন পুলিশ সুপারকে বরণ করেন।



নবাগত পুলিশ সুপার কাজী শফিকুল আলমের পরবর্তীতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম(বার), জেলা প্রশাসক গাজীপুর আনিসুর রহমান এবং গাজীপুর জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ মমতাজ বেগমের সাথে সৌজন্য সাক্ষাতপূর্বকসহ গাজীপুর জেলার সকল উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, থানার  অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট প্রধানের সাথে মতবিনিময় করেন।



 



উল্লেখ্য তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-কমিশনার ছিলেন। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। তিনি ২৫তম বিসিএস-এর মাধ্যমে বাংলাদেশ পুলিশের চাকুরিতে যোগ দেন। তিনি দুই কণ্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী একজন গৃহিনী। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জে।




মঙ্গলবার সকালে গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে তাঁর যোগদান পরবর্তী এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।



এসময় আরও উপস্থিত ছিলেন মো. গোলাম রব্বানী শেখ পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোহাম্মাদ ছানোয়ার হোসেন পিপিএম (বার),অতিরিক্ত পুলিশ সুপার সুপার(ক্রাইম & অপস্),নাজমুস সাকিব খান অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি); ডাঃ নন্দিতা মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি),সানজিদা আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,ফারজানা ইয়াছমিন, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল আজমীর হোসেন,সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেলসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ।




Tag
আরও খবর