সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী ছেলে ও অটোভ্যান চাকলসহ চারজন নিহত

ছবি-দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ছেলে ও চালকসহ চারজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) দুপুর ২টার দিকে টাঙ্গাইল- ময়মনসিংহ  আঞ্চলিক মহাসড়কের উপজেলার গাংগাইর  বোমা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের পাইটকা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ময়েন উদ্দিন (৪০), তার স্ত্রী ছাহেরা বেগম (৩৫), সিরাজ উদ্দিনের ছেলে সিয়াম (৫) ও একই গ্রামের অটোভ্যান চালক দারজ আলীর ছেলে ফরহাদ হোসেন (৪০)। 

মধুপুর থানার উপপরিদর্শক মুরাদ জানান,  অটোভ্যান নিয়ে ঘাটাইল হাসপাতাল থেকে ধনবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়। দেওলাবাড়ী নামক স্থানে ঢাকাগামী বিনিময় (ঢাকা মেট্টো-ব-১৪-৩৬৪১) পরিবহনের সাথে মধুপুরগামী অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

এছাড়া শিশু সিয়ামকে গুরুত্বর আহত হলে স্থানীয়রা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

তিনি আরো জানান, এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও  হেলপার পালিয়ে গেছে।


Tag
আরও খবর