গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

জামালপুর জেলা দুপ্রকের সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক লিখন

দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষে জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে জাহাঙ্গীর সেলিমকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে মুখলেছুর রহমান লিখনকে নিযুক্ত করা হয়। 

গত ৩১ মে সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জামালপুর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ১৩ সদস্য বিশিষ্ট ওই কমিটি ঘোষণা করা হয়।

এসময় দুদকের সহকারী পরিচালক মো. রুহুল আমিন, অনিক বড়ুয়া বাবু এবং মো. জাহেদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভপতি অ্যাডভোকেট শামীম আরা, সাযযাদ আনসারী, সদস্য শামীমা খান, মনোয়ারা খানম, মৌলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, আশরাফুজ্জামান স্বাধীন, আরজু মিয়া, সানোয়ারুল ইসলাম, অনামিকা সাইয়েদ, দিলশাদ বেগম শর্মী। দুদকের কাছে তালিকা উপস্থাপনের পর তা অনুমোদন হলে কমিটি নতুন আঙ্গিকে কাজ শুরু করবে। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরো বেগবান করতে নবনির্বাচিত কমিটি নবউদ্যোমে কাজ করার অঙ্গীকার করে। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে টিআইবির এরিয়া ম্যানেজার আরিফ হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ, ৭৩ বছর বয়স হয়ে যাওয়ার কারণে দুদকের নীতিমালা অনুযায়ী দুপ্রকের সদস্য হিসেবে কেউ থাকতে পারবে না। এ শর্ত অনুযায়ী জেলা দুপ্রকের সদস্যপদ বাতিল হয়ে যায় সাবেক সভাপতি অধ্যাপক মাসুম আলম খানের।

অপরদিকে, আগামী ৬ জুন জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য গণশুনাণী কার্যক্রম সফল করতে আলোচনা করা হয়। এতে অনুষ্ঠানে ব্যপক লোকসমাগমের পাশাপাশি দুর্নীতিবাজদের বিরুদ্ধে অধিকসংখ্যক অভিযোগ সংগ্রহের আহ্বান জানানো হয়।

আরও খবর