বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ চর আমখাওয়া ইউনিয়ন কৃষকদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: সভাপতি মনিরুজ্জামান (মনি) ও সম্পাদক আবু বক্কর সিদ্দিক নারীর অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন - মঈন খান তরুণরা হবে কাম্য জনসংখ্যা তৈরির মূল স্বপ্নদ্রষ্টা জয়পুরহাটে আন্তঃজেলা চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার, ইজিবাইক উদ্ধার লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা এবং নগদ টাকা সহ নারী মাদক কারবারি গ্রেফতার। বাঁশখালীতে বন্যা কবলিত মানুষের কাছে ছুটে আসলেন,প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিশাল জনসভা চৌদ্দগ্রাম ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৩ বোতল বিদেশি মদ সহ ১জন গ্রেফতার বরিশালে ১০০ পিস ইয়াবাসহ দুই সতীন আটক মধুপুরে শুরু হলো ডিসি গোল্ডকাপ আশাশুনির বড়দলে জলমগ্ন এলাকা ও মসজিদ পরিদর্শনে ইউএনও শ্যামানন্দ কুন্ডু সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পরীক্ষা সম্পন্ন, ফল ৩-৪ দিনে হালাল বিনিয়োগে নতুন দিগন্ত: নাগেশ্বরীতে ‘বারাকাহ ক্যাটল প্রজেক্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন লাখাইয়ে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেছে ইটালির নাগরিক শিশু আমেনা। জয়পুরহাট সীমান্তে ফের পুশইনের চেষ্টা, গ্রামবাসী-বিজিবির বাধায় শূন্যরেখায় ৩জন দিনাজপুরে আত্মগোপনে থাকা ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার দুই পক্ষের বিরোধে নির্মাণাধীন শান্তিগঞ্জ প্রেসক্লাব ভবন প্রশাসনের হেফাজতে

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ মিছিল


আজ ০৫ সেপ্টেম্বর (সোমবার) বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় (ঢাকা) ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  সকাল সাড়ে নয়টায় রাজধানী ঢাকার গ্রীন মডেল টাউনে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের প্রশাসন ও একাডেমিক ভবনের সামনে স্টেইজে বেলুন ও এক জোড়া পায়রা উড়িয়ে কেক কেটে অনুষ্ঠান উদযাপিত হয়।



প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিআইইউ অর্থাৎ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের শ্রদ্ধেয় সকল শিক্ষকগণ, কর্মকর্তা, সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীরা শুভেচ্ছা জানিয়েছেন। 




এ সময় উপস্থিত থাকেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রখ্যাত আলেমেদ্বীন সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী স্যার সহ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আমিনুল হক ভূইয়া। এ সময়ে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. আ ন ম রফিকুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আরশেদ আলী মাতুব্বর, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শের মোহাম্মদ, রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. গোলাম রসুল, সহকারী রেজিস্ট্রার গুলশান আরা, সহকারী প্রশাসনিক কর্মকর্তা ইকবাল আহমেদসহ অনান্য সকল কর্মকর্তা, কর্মচারী সহ বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানে উপাচার্য বলেন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য্য সত্যিই মনোমুগ্ধকর। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিতে যারা অবদান রেখেছেন তিনি তাঁদের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। সকলের সহযোগিতায় বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ১৭তম বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের জেনারেল এডুকেশনের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান।



বলা বাহুল্য যে, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়। যা প্রায় দুই একর জায়গার উপর প্রতিষ্ঠিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০০ জন শিক্ষক, শিক্ষিকা কর্মরত আছেন ও প্রায় ৩ হাজার ছাত্র-ছাত্রী পড়ালেখা করছেন। যেখানে রয়েছে চারটি ডিপার্টমেন্ট। তার মধ্যে অন্যতম আইন বিভাগ, ইংরেজি সাহিত্য বিভাগ।  বিবিএ ডিপার্টমেন্ট ও ইসলামী স্টাডিজ ডিপার্টমেন্ট রয়েছে।



উল্লেখ্য, ২০০৬ সালের ০৫ সেপ্টেম্বর বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের  পথচলা শুরু করে। এই বিশ্ববিদ্যালয়টি ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হওয়ায় শিক্ষার্থীরা ভালো লাগা অনুভব করে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে।

আরও খবর