কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

‘কাজুবাদাম’ চাষ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

কাজু বাদাম চাষে কৃষকের সফলতা, শাজাহানপুর, বগুড়া


মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় খোট্টাপাড় গ্রামে পতিত জমিতে সম্ভাবনায় প্রোটিন জাতীয় শস্য ‘কাজুবাদাম’ প্রদর্শনী মাঠ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা খানম। 

কৃষি সস্প্রসারণ অধিদপ্তরে কাজুবাদাম ও কফি গবেষণা উন্নয়ন প্রকল্পে মাধ্যমে উপজেলার খোট্টাপাড়া গ্রামের কৃষক মোতাছিম বিল্লাহ'র ৫০ শতক জমিতে প্রদর্শনী কাজুবাদামের চাষ করা হয়েছে।

বুধবার বিকালে প্রদশর্নী ‘কাজুু বাদাম’ বাগান পরিদর্শন করেন। পরিদর্শনের সময় মাত্র দেড় বছরে কাজু বাদাম গাছে ফলন দেখে অভিভূত হন পরিদর্শনকারী সকলেই।

উপজেলা কৃষি অফিসে সার্বিক ব্যবস্থাপনায় পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, সহকারী কমিশনার ভূমি শানজিদা মোস্তারী, উপজেলা কৃষি অফিসার আমিনা খাতুন, উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ হোসাইন মোঃ রাকিবুল রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা আফরোজ, যুবউন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা, উপজেলা সহকারি প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার আখতার রওজেয়ারা রোজীসহ কৃষি কর্মকর্তা, স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উপস্থিত কর্মকর্তাগণ বিদেশি জাতের কাজুবাদামের ভালো ফলাফল দেখে এ অ লে চাষের সম্ভাবনার ব্যাপারে আশাবাদী হয়ে ওঠেন।

কাজুবাদাম চাষী মোতাছিম বিল্লাহ জানান, কাজুবাদাম চাষে আগে কোন ধারণা ছিল না।উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তার অনুপ্রেরণা কাজুবাদাম চাষে আগ্রহী হয়ে ৫০শতক জমিতে কাজু বাদাম চাষ করি মাত্র ১৮ মাসেই প্রায় গাছে ফলন আসছে। আশাকরছি একবছরে ৮০টি গাছে প্রায় ৮০হাজার টাকার বাদাম বিক্রি করতে পারবো।

উপজেলা কৃষি অফিসার আমিনা খাতুন জানান, পাহাড়ি এলাকার মত সমতলে অ লে ও কাজুবাদাম চাষের জন্য খুবই উপযুক্ত। পতিত জমিতে কাজুবাদাম চাষের আওতায় আনা গেলে বাংলাদেশে কাজুবাদাম শিল্পে ব্যাপক উন্নয়ন ঘটবে।

Tag
আরও খবর