নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

ইসলাম ও আলেমদের জন্য বঙ্গবন্ধুকন্যা যা করেছেন কেউ তা করেনি, ধোঁকা দিয়েছে : তথ্যমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-05-2023 01:14:34 am

◾বাসস ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইসলাম ও আলেম সমাজের কল্যাণে যা করেছেন অন্য কোনো সরকার তা করেনি, ধোঁকা দিয়েছে।

তিনি আজ সন্ধ্যায় রাজধানীর বেইলী রোডে ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খানের বাসভবনে তাঁর সভাপতিত্বে আয়োজিত 'সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আলেম ওলামাদের ভূমিকা' শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মন্ত্রী আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারের পক্ষে ভোটের আবেদন জানান। তিনি বলেন, 'কওমি মাদ্রাসার স্বীকৃতিদান, জেলা-উপজেলায় মনোরম মসজিদ, শিক্ষকসহ মক্তব, আলেমদের সম্মান প্রতিষ্ঠা ও কল্যাণে একমাত্র যে সরকার আন্তরিকভাবে কাজ করেছে, তাকেই আগামীতে ভোট দিয়ে নির্বাচিত করার আবেদন জানাই।'

হাছান মাহমুদ বলেন, 'জিয়াউর রহমান ক্ষমতায় এসে মদ-জুয়ার অপসংস্কৃতি চালু করেছিলেন। আমার নিজ শহর চট্টগ্রামে বিভিন্ন প্রিন্সেসদের নাচের আসর বসতো, শহরময় তার প্রচারণা চলতো। সত্যিকারের পরহেজগার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো থেকে আমাদের রক্ষা করেছেন।'

ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, 'জিয়া এরশাদ, খালেদা জিয়া সবাই কওমি মাদ্রাসার স্বীকৃতির আশ্বাসের নামে মূলা ঝুলিয়েছেন, একমাত্র বঙ্গবন্ধুকন্যাই তা বাস্তবায়ন করেছেন।'  

সভার বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব আল্লামা রুহুল আমিন ও সাবেক এমপি আলহাজ্ব মো: সিরাজুল ইসলাম তাদের বক্তব্যে আধুনিক সমৃদ্ধ দেশ গড়তে ওলামাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।



আরও খবর