র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

আরও তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে: নৌ প্রতিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-09-2022 11:36:56 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


দেশে বর্তমানে পাঁচটি মেরিন একাডেমি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আরও তিনটি মেরিন একাডেমি স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘বাংলাদেশের দক্ষ নাবিকের সুযোগ আছে; হাতছানি দিচ্ছে। আমরা আরও দক্ষ নাবিক তৈরি করব। যার ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় হবে। নতুন চারটি মেরিন একাডেমির অনেক চ্যালেঞ্জ আছে; সেগুলো ওভারকাম করতে হবে।’ 


আজ সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম; বরিশাল; রংপুর; সিলেট এবং পাবনার উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সংক্রান্ত বৈঠকে এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 


নৌ প্রতিমন্ত্রী বলেন, মেরিন একাডেমিগুলো দক্ষ নাবিক তৈরি করতে পারবে। বাংলাদেশ মেরিন একাডেমির ৫৪তম ব্যাচ থেকে পাস করা (এ বছরের ফেব্রুয়ারি) ৩৫৯ জনের চাকরি দেশি-বিদেশি জাহাজে হচ্ছে। নারী ক্যাডেটরা আমেরিকা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের জাহাজে নিয়োগ লাভ করেছে। 


নৌ পরিবহন প্রতিমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মেরিন একাডেমির কমান্ড্যান্টগণ জুম সভায় উপস্থিত ছিলেন। 


বৈঠকে নতুন চারটি মেরিন একাডেমির জনবল নিয়োগ, বাজেট, সিমুলেটর ক্রয়, জমি অধিগ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। সভায় জানানো হয় যে, চারটি নতুন মেরিন একাডেমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন পেয়েছে। 


সভায় জানানো হয়, সাম্প্রতিক সিলেটে ভয়াবহ বন্যার সময়ে সিলেট মেরিন একাডেমি খুবই মানবিক ভূমিকা রেখেছে। নতুন মেরিন একাডেমিতে বন্যার্তদের আশ্রয় দিয়ে মেরিন একাডেমি প্রশংসিত হয়েছে। নতুন প্রতিষ্ঠান সিলেট মেরিন একাডেমি সিলেটের মানুষের হৃদয় জয় করেছে। অন্যান্য মেরিন একাডেমি অনাকাঙ্ক্ষিত দৈব-দুর্ঘটনায় সিলেট মেরিন একাডেমির মতো মানবিক দৃষ্টান্ত স্থাপন করবে।


আরও খবর