জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‌অনুষ্ঠিত হয়েছে । গত রোববার বিকাল চার ঘটিকায় উপজেলা পরিষদ আঙিনায় স্থাপিত স্বাধীনতা মঞ্চে এ অনুষ্ঠান সম্পন্ন হয়  ।  উপজেলা প্রশাসন, সিরাজদিখান কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল আলম তানভীর । উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শামসুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার সহ উপজেলার আরোও রাজনৈতিক ব্যাক্তিত্ব ও সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ । এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় হতে আগত সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।


আলোচকগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তি সম্পর্কে জ্ঞানগর্ভ বক্তব্যের পাশাপাশি বঙ্গবন্ধুর স্বদেশ চিন্তা, মানবতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তার অবদান সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন । আলোচনা সভা শেষে উপজেলার শিশু শিল্পীদের পরিবেশনায় উপভোগ্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে ।


উল্লেখ্য, গত ২৩ মে ২০২৩ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি হয়েছে । ১৯৭৩ সালের ২৩ মে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় জুলিও কুরি পদক । জুলিও কুরি বিশ্বের অন্যান্য শান্তি পুরস্কারের মধ্যে অন্যতম একটি পুরস্কার । মূলত সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধিতা এবং মানবতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা পালন করেন, তারাই এই পদকে ভূষিত হন। বিশ্বশান্তি পরিষদ ১৯৫০ সাল থেকে জুলিও কুরি পদক দিয়ে আসছে । জাতির পিতা শেখ মুজিবুর রহমান ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হয়েছিলেন ১৯৬৯ সালে । ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ তাঁকে করেছে বাঙালির অবিসংবাদিত নেতা ও মানবতার আগ্রদূত । আর তাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু পান জোলিও কুরি শান্তি পদক ।


বিশ্বশান্তি পরিষদের প্রেসিডেনশিয়াল কমিটির সভায় ১৪০ টি দেশের প্রায় ২০০ সদস্য উপস্থিত ছিলেন  ‌ বঙ্গবন্ধুর জীবন দর্শন ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়কত্বের প্রেক্ষাপটে সবাই একমত ছিলেন তাঁকে জুলিও কুরি পদক প্রদান করার । সে বিবেচনায় বিশ্বশান্তি পরিষদ ১৯৭২ সালের ১০ অক্টোবর পদকপ্রাপক হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে । শান্তি পরিষদের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ১৯৭৩ সালের ২৩ মে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়ান পিস অ্যান্ড সিকিউরিটি কনফারেন্সের বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক কূটনীতিকদের বিশাল সমাবেশে বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুকে “জুলিও কুরি” শান্তি পদক প্রদান করেন । সেই অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন, "বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু ।" স্বাধীন বাংলাদেশের কোনো রাষ্ট্রনেতার এটাই ছিল প্রথম আন্তর্জাতিক পদক লাভ । 

আরও খবর