শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

স্ত্রী নির্যাতন মামলায় জাতিসংঘের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জ গঠন

নারী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) সাবেক কর্মকর্তা এবিএম সাদিকুর রহমানের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। আজ রবিবার (৪ সেপ্টেম্বর) দীর্ঘ শুনানি শেষে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান চার্জ গঠনের এই আদেশ দেন। একই সাথে আগামী ১৯ সেপ্টেম্বর মামলার পরবর্তী কার্যক্রম ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন বিচারক। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইন ২০০০ এর ১১ (গ) ধারায় এই চার্জ গঠিত হয় বলে জানান বাদিপক্ষের আইনজীবী হাসিবুল ইসলাম।

মামলার চার্জশীটের বরাত দিয়ে বাদিপক্ষের আইনজীবী জানান, বেশ কয়েক বছর আগে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারের মজিবুর রহমানে ছেলে এবিএম সাদিকুর রহমানের সঙ্গে পার্শ্ববর্তী মোহনপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের নুর হোসেনের মেয়ে সঙ্গীতা মুনমুন লিপি ওরফে শ্যামলীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। এই দম্পতির তৃতীয় শ্রেণিতে পড়ুয়া একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর সাদিকুর রহমান ইউএনএইচসিআরে কর্মকর্তা হিসেবে চাকরি পান। ওই সময় থেকেই সাদিকের আচরণ বদলাতে থাকে। সেই মোটা অংকের টাকার মালিক বনে যাওয়ায় জড়িয়ে পড়েন পরকিয়া প্রেমে। বিষয়টি ভুক্তভোগী শ্যামলী বুঝতে পেরে তাকে পরকিয়া প্রেম থেকে সরে আসতে বলেন। এতেই তাদের দাম্পত্য জীবনে শুরু হয় অশান্তি। তখন থেকেই মাঝে-মধ্যে মোটা অঙ্কের টাকা যৌতুকের দাবিতে সাদিক স্ত্রী শ্যামলীর ওপর নির্যাতন শুরু করেন। সাদিকের সঙ্গে নির্যাতনে যোগ দেয় তার বাবা মজিবুর রহমান, ভাসুর শামসুর রহমানুল শামীম, দুই ননদ মাস্তারা বেগম কাকলী ও মোস্তারি আফরোজ শিউলীসহ পরিবারের অন্যরাও।

এমনকি ২০১৮ সালের ১৬ জুন ঈদের ছুটিতে বাড়িতে এসে স্ত্রীর ওপর ব্যাপক শারীরিক নির্যাতন চালান সাদিকুর রহমান। সঙ্গে নির্যাতনে যোগ দেন পরিবারের অন্যরা। এক পর্যায়ে শ্যামলীকে ব্যাপক শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়া হয়। এলাকার লোকজন শেষ পর্যন্ত উদ্ধার করে তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে ওই বছরের ৯ জুলাই ভুক্তভোগী শ্যামলী স্বামী সাদিক, শ্বশুর মজিবুরসহ ৫ জনের বিরুদ্ধে বাগমারা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৩২/১৮)। পরে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তরিত হয়।

বাদীপক্ষের আইনজীবী হাসিবুল আরও বলেন, আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় ওই সময় মামলাটিকে প্রভাবিত করার চেষ্টা করে। ২০১৮ সালে দীর্ঘদিন নানা কৌশলে প্রধান আসামি সাদিক আদালতে হাজিরা এড়িয়ে যায়। পরে ওই বছরের ১৮ সেপ্টেম্বর মামলার আসামিকরা আদালতে জামিন আবেদন করলে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মনসুর রহমান (চার্জে ছিলেন) প্রধান আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। তবে এই মামলার অপর চার আসামির জামিন শর্তসাপেক্ষে মঞ্জুর করেছিলেন আদালত। দুই সপ্তাহ জেলহাজতে থাকার পর প্রধান আসামি সাদিকুর উচ্চ আদালত থেকে জামিন পান। পরবর্তীতে ইউএনএইচসিআর কর্তৃপক্ষ নারী নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করেন। বর্তমানে সাকিকুর জাইকার কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

এক প্রশ্নের জবাবে বাদিপক্ষের আইনজীবী হাসিবুল বলেন, ‘প্রধান আসামি সাদিকুর দাবি করে আসছেন যে, ২০১৮ সালে সেপ্টেম্বরের পরেই নাকি ভুক্তভোগী শ্যামলীকে ডিভোর্স দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত বাদিপক্ষ ডিভোর্সের কোনো কাগজপত্র পাননি।’



Tag
আরও খবর