জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে খোলাফায়ে রাশেদা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন

 পঞ্চগড়ের আটোয়ারীতে মানবতার কল্যাণকামী প্রতিষ্ঠান খোলাফায়ে রাশেদা কমপ্লেক্স এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২৬মে) সন্ধ্যায় উপজেলার সাতখামার প্রামানিক পরিবার বর্গের আয়োজনে ফুরফুরা শরীফ গদ্দিনশীল, শাহী দরবার শরীফ কে কে বাড়ি, ঠাকুরগাঁও এর খলিফা মাওলানা মতিউর রহমান (মতি) এর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাড. মো: নুরুল ইসলাম সুজন এমপি উপস্থিত থেকে এই কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এ সময় পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মজাহারুল হক প্রধান, রংপুর সিটি করপোরেশনের মেয়র মো: মোস্তাফিজুর রহমান মোস্তফা, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ, বোদা পৌরসভার মেয়র মো: আজাহার আলী, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক আলম টবি, সাবেক মেয়র এ্যাড. মো: ওয়াহিদুজ্জামান সুজা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল আজিজ, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি নাইমুজ্জামান মুক্তা, পঞ্চগড় চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি আলহাজ্ব শরীফ হোসেন  প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এই প্রতিষ্ঠানে হযরত আবু বক্কর (রা:) জামে মসজিদ, হযরত ওমর (রা:) হাফিজিয়া মাদরাসা, ও এতিমখানা লিল্লাহ বোর্ডিং, হযরত ওসমান (রা:) বয়স্ক,বয়স্কা নিকেতন, হযরত আলী (রা:) বয়স্ক, বয়স্কা কানন ও লাইব্রেরী নির্মিত হবে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান আলহাজ্ব মো: খাদেমুল ইসলাম।


আরও খবর