গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময়

এক মাসে আফগানিস্তান থেকে ইউরোপে অভিবাসীদের বিশাল স্রোত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-05-2023 03:12:41 pm

আফগানিস্তান থেকে ইউরোপে অভিবাসীদের প্রবাহ দিন দিন বাড়ছে বলে মনে হচ্ছে। এ প্রেক্ষাপটে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৯ হাজারের বেশি আফগান ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে আশ্রয়ের জন্য আবেদন করেন। 


সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আফগান অভিবাসীর সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে। এর আগে এক মাসে এত বেশি আশ্রয়ের আবেদন জমা পড়েনি।


প্রতিবেদনে বলা হয়, ইসিবি বৃহস্পতিবার (২৫ মে) অভিবাসন সম্পর্কিত তাদের মাসিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ৭৬ হাজার ৫০০ অভিবাসী ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আশ্রয় চেয়েছিল। গত বছর ফেব্রুয়ারিতে এ সংখ্যা ছিল ৫৪ হাজার ৩৭০ জন।


প্রতিবেদনে আরও বলা হয়, সবচেয়ে বেশি সংখ্যক আশ্রয়প্রার্থী আফগানিস্তান ও সিরিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে আশ্রয়ের জন্য আবেদন করেছেন। এছাড়া স্পেন, জার্মানি, ফ্রান্স ও ইতালিতে আশ্রয় চেয়েছেন ৭৭ শতাংশ আবেদনকারী। 


গত ফেব্রুয়ারিতে শুধু জার্মানিই ২৫ হাজারের বেশি অভিবাসীকে আশ্রয় দিয়েছে। সিরিয়া এক দশকেরও বেশি সময় ধরে যুদ্ধে জর্জরিত। এ কারণে দেশটি থেকে অনেক উচ্চাকাঙ্ক্ষী অভিবাসী পশ্চিমা দেশগুলোতে পাড়ি জমান। 


মার্কিন সেনাদের মাধ্যমে তালেবানদের ক্ষমতাচ্যুত করার বিশ বছর পর ২০২১ সালে তারা ক্ষমতায় ফেরত আসে। তাদের ক্ষমতায় ফেরার কারণে অনেকেই আফগানিস্তান ছেড়ে চলে গেছেন। তাদের বেশিরভাগের গন্তব্য ইউরোপীয় দেশ।

আরও খবর