যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর

‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে শেখ হাসিনা বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ পারে’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-05-2023 03:01:56 pm

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে এশিয়ার লৌহমানবী হিসেবে উল্লেখ করায় ব্রিটিশ সাময়িকী ‘দি ইকোনমিস্ট’ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।


সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশন ৪৬নং ওয়ার্ড কমিশনার মো. জাইদুল ইসলাম মোল্লা, সভাপতিমণ্ডলীর সদস্যবৃন্দ মো. নুরুজ্জামান ভুট্টো, অ্যাডভোকেট সাইফুল বাহার মজুমদার, অ্যাডভোকেট এনামুল হক কাজল, লুবনা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম সাখাওয়াত হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. শাহ পরান সিদ্দিক তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনি সামদানী চৌধুরী, ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা, উপজেলা ও সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন বিশ্বের সবচেয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকা নারী সরকারপ্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বের প্রভাবশালী নেতাদের অন্যতম। 


তিনি বাংলাদেশের আপামর জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফল ঘটাতে সব ষড়যন্ত্র উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশ পারে। সততা, সাহস, দৃঢ়তা  ও জনগণের অনকুণ্ঠ সমর্থন নিয়ে তিনি যে কোনো প্রতিকূল অবস্থার মোকাবিলা করে চলেছেন। একই সঙ্গে দেশের দারিদ্র্য বিমোচনের মাধ্যমে উন্নত দেশ গড়ার জন্য নেতৃত্ব দিচ্ছেন। 


শেখ হাসিনা একজন সফল প্রধানমন্ত্রী উল্লেখ করে তারা বলেন, তার ক্ষমতার মেয়াদের বেশিরভাগ সময় দেশের গড় বার্ষিক প্রবৃদ্ধির হার ৭ শতাংশ। জঙ্গি-সন্ত্রাসবাদের নিয়ন্ত্রণ এবং উন্নয়নে ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই উল্লেখ করে তারা বলেন, তিনি দুর্নীতি ও অন্যায়ের সঙ্গে কখনো আপস করেন না। বিবৃতিতে তার দীর্ঘায়ু কামনা করা হয়।

আরও খবর