অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গলে ছাত্র মজলিসের দিনব্যাপী কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী শিক্ষা সভার আয়োজন করেছে ছাত্র মজলিসস শ্রীমঙ্গল উপজেলা শাখা। 


শুক্রবার (২৬ মে) সকাল সাড়ে ৯টায় শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডস্থ আই এস মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি আনিসুল ইসলাম। 


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান।


দিনব্যাপী এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি রাফি উদ্দিন মাবরুর এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি আবিদ হাসান। 


সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আনিসুল ইসলাম বলেন, জ্ঞান-বিজ্ঞানের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ছাত্র সমাজকে নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধনের মাধ্যমে নিজেদেরকে সৎ, দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে ওঠতে হবে এবং ঘুণেধরা জাহেলি সমাজ ব্যবস্থা ভেঙ্গে গড়তে হবে ইসলামী সমাজ। আর এজন্য ছাত্র মজলিস কর্মীসহ সর্বস্তরের ছাত্রসমাজকে আরও এগিয়ে আসতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বায়তুলমাল সম্পাদক নাঈম হাসান প্রমুখ। 


সভায় দারসে কুরআন, বিষয়ভিত্তিক আলোচনা, হাতেকলমে শিক্ষাসহ প্রভৃতি অ্যাজেন্ডা অর্ন্তভুক্ত ছিল।

আরও খবর