সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

লালমাই যুবদলের নবগঠিত গায়েবী কমিটি বাতিলের দাবিতে বিএনপি'র বিক্ষোভ মিছিল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-05-2023 04:15:53 pm


◾কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা দক্ষিণ জেলার লালমাই উপজেলার যুবদলের নবগঠিত গায়েবী কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ২৫ মে বৃহস্পতিবার বিকেলে ৪নং ভুলইন দক্ষিণ ইউনিয়ন যুবদল প্রস্তুতি কমিটির আহব্বায়ক, মাকসুদুর রহমান মাসুদ এর নেতৃত্বে, আটিটি বাজার থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।


উক্ত সমাবেশে, লালমাই উপজেলা যুবদলের নবগঠিত গায়েবী কমিটির বাতিলের দাবিতে উপজেলা পদ বঞ্চিত বিভিন্ন অঙ্গ সংগঠনের ম্যাজরিটি লোকজন কে বাদ দেওয়ার কারনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


উক্ত বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ৪ নং ভুলইন দক্ষিণ ইউনিয়ন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম, বৃহত্তর সদর দক্ষিণ উপজেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ভূলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপি'র সমন্বয় কমিটি নিজাম উদ্দিন, বেলঘর ইউনিয়ন যুবদল নেতা ডাঃ শাহিদুল ইসলাম, ৪ নং ভূলইন ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ ইউসুফ, বৃহত্তর সদর দক্ষিণ যুবদল নেতা বাহারুল ইসলাম, বেলঘর উত্তর যুবদল নেতা ইকবাল হোসেন, পেরুল দক্ষিণ যুবদল নেতা মহিন উদ্দিন।


উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের যুবদলের সদস্য বৃন্দ।

আরও খবর