সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

নরসিংদীতে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ শোডাউনে হামলা, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

নরসিংদীতেব ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ শোডাউনে  হামলার ঘটনা ঘটেছে। এই হামলাম ঘটনায় ২ জন ছাত্রদল নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে নরসিংদীর জেল খান মোড়ে এই হামলার ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ এক ছাত্রদল নেতাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে রাত ৭.৩০ দিকে  মারা যায়। 


নিহত ছাত্রদল নেতা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক সাদেকল ইসলাম সাদেক (৩৩)। আরেক গুলিবিদ্ধ ছাত্রদল নেতার নাম আশরাফুল হক (২০)


বিএনপির যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খাইরুল কবির খোকন বিরোধী একটি বাইক শোডাউনে অংশগ্রহণ করে জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। শোডাউন টি ভেলানগর জেল খানা মোড় পৌছানোর সাথে সাথে অতর্কিত হামলা চলায় উৎপেতে থাকা হামলা কারীরা। এসময় ওরা অতর্কিতভাবে পিছন থেকে গুলি বর্ষন ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এই ঘটনায় তাতক্ষনিক ২ জন গুলিবিদ্ধ ও কয়েকজন আহত হয়।


পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নেওয়া হয়। নিহত সাদেক এর মাথায় গুলি লাগে, তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরন করে।


জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের দাবী খাইরুল কবির  খোকনের প্রত্যক্ষ মদদে  জেলা ছাত্রদলের আহবায়ক সিদ্দিকুর রহমান নাহিদ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালিয়েছে। তারা জানায়, আমাদের মিছিলটি জেলখানা মোড় পৌঁছানোর সাথে সাথে ওরা পিছন থেকে আক্রমণ করে, গুলি বর্ষন ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। ওরা এভাবে ওতপেতে থাকবে আমাদের ধারনা ছিলনা। এসব অস্ত্রবাজ সন্ত্রাসীদের বিচার চাই।


পরে এই হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মইনউদ্দীন ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল করে ছাত্রদলের একাংশ


নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ফজলে ই খোদা জানান, ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ শোডাউনে হামলার ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়। এতে একজনের ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়। আরেকজন গুলিবিদ্ধ অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ৭ ঘন্টা ২২ মিনিট আগে