বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

নরসিংদী প্রেসক্লাবে বাংলা টিভির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


নরসিংদী জেলা প্রেসক্লাবে ২৪ মে ২০২৩ রোজ বুধবার বাদ মাগরিব বাংলা টিভির ৬ষ্ঠ বর্ষ পেরিয়ে ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে জেলা প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল এর উদ্যোগে কেক কাঁটা, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


নরসিংদী জেলা প্রেসক্লাব মিলনায়তনে সন্ধ্যা ৭ঃ৩০ মিনিট থেকে রাত ১০ টা পর্যন্ত বাংলা টিভির ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ষবরণ অনুষ্ঠান পালন করা হয়। বিশ্বজুড়ে বাংলা টিভি বর্ষবরণ ও আলোচনা সভার মধ্যমনি বাংলা টিভির নরসিংদী জেলা প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল এর বিভিন্ন সামাজিক ও সফল প্রতিবেদন অনুষ্ঠানে উপস্থাপন করা হয়। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) মাসুম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন, নরসিংদী ইনডিপেনডেন্স কলেজ এর প্রিন্সিপাল মশিউর রহমান মৃধা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ, নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম এর সভাপতি মাহবুবুর রহমান মনির সহ নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান গন উপস্থিত ছিলেন। 


আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা নরসিংদী জেলার বাংলা টিভির জেলা প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল এর সুন্দর ও সফল সামাজিক প্রতিবেদন দেখে প্রসংশা করেন এবং তার উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। আলোচনা শেষে গুণীজনদের সম্বর্ধনা প্রদান করা হয়। 

 

বাংলা টিভির বর্ষবরণ এর সান্ধকালিন এই অনুষ্ঠানে পলাশ উপজেলা সাংবাদিক সমিতি'র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া নরসিংদী জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বাংলা টিভির জেলা প্রতিনিধি শরীফ ইকবাল রাসেল আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন। 


আরও খবর