যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

বিয়েবাড়িতে সাউন্ড বক্স বাজানোয় পুলিশের পিটুনি, বৃদ্ধাসহ আহত ১০

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-08-2022 09:42:35 am

ফাইল ছবি


শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বিয়েবাড়িতে পুলিশের পিটুনিতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে এক বৃদ্ধা নারীর অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (৩ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নের চরমালগাঁও ভাদুরীকান্দি গ্রামের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শরীয়তপুর সদর উপজেলার মাকশাহার গ্রামের ভিক্ষুক সুলতান খার স্ত্রী পেয়ারা বেগম (৬০), চরমালগাঁও ভাদুরীকান্দি গ্রামের মো. শরিয়াতুল্লাহ সরদার (২৬), শামীম ব্যাপারী (১২), আমানুল্লাহ সরদার (৩৫), চৈতি আক্তার (২৪), মীম আক্তার (১৪), স্বপ্না আক্তার (১৫) ও সুমী আক্তার (১৪)।



আহতদের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৪ আগস্ট) চরমালগাঁও ভাদুরীকান্দি গ্রামের জয়নাল মল্লিকের মেয়ে নুপুর আক্তারের (১৮) বিয়ের দিন ধার্য ছিল। বুধবার রাতে নুপুরের গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গায়েহলুদ শেষে রাত ১২টার দিকে চার তরুণী সাউন্ড বক্সে মিউজিকের তালে নাচছিলেন। এ সময় ডামুড্যা থানার উপ-পরিদর্শক (এসআই) ফোয়াদ হোসেনসহ দুজন কনস্টেবল বশিরুল ইসলাম ও হাবিবুর রহমান পুলিশের পিকআপ থেকে নেমে হঠাৎ বিয়েবাড়িতে প্রবেশ করে গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন।

বিয়েবাড়ির লোকজন কারণ জানতে চাইলে তখন পুলিশ বলে সাউন্ড বক্স বাজছে কেন? এ সময় পুলিশের পিটুনিতে ১০ জন আহত হন। তাছাড়া বিয়েবাড়ির প্লাস্টিকের বেশ কয়েকটি চেয়ার ভেঙে ফেলে পুলিশ। পরে আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর রাত দেড়টার দিকে ডামুড্যা থানার এসআই সজল কুমার পালসহ পাচঁজনের পুলিশের একটি দল বিয়েবাড়িতে গিয়ে দুঃখ প্রকাশ করে।


আহত পেয়ারা বেগম বলেন, ‘দাঁড়িয়ে আমার ভাতিজির গায়েহলুদের অনুষ্ঠান দেখছিলাম। হঠাৎ পেছন থেকে লাঠি দিয়ে কেউ একজন বেশ কয়েকটি আঘাত করে। আমি মাটিতে পড়ে যাই। পরে দেখি পুলিশ। আমি এখন হাঁটতে পারছি না। মনে হয় পেছনের হাড় ভেঙে গেছে। আমি এর বিচার চাই।’

তিনি আরও বলেন, ‘আমার স্বামী ভিক্ষা করে। চিকিৎসা করার টাকা পাবো কোথায়? আমি ব্যথায় মরে যাচ্ছি।’

মেয়ের চাচা ফারুক ভান্ডারি ও আহত আমানুল্লাহ সরদার, শামীম ব্যাপারী ও চৈতি বলেন, ‘পুলিশ এসে আমাদের সঙ্গে কথা বলে অনুষ্ঠান বন্ধ করে দিতে পারতো। তা না করে মারধর শুরু করে, যা অমানবিক। আমরা এর বিচার দাবি করছি।’

ধানকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মাওলা রতন বলেন, ‘আমার ইউনিয়নে একটি বিয়েবাড়িতে রাতে সাউন্ড বক্স বাজাচ্ছিল। পুলিশের এসআই ফোয়াদ ও দুজন কনস্টেবল এসে বিয়েবাড়ির লোকজনকে গাছের ডাল দিয়ে মারধর করে ও চেয়ার ভাঙচুর করে, যা দুঃখজনক। শুধু তাই নয়, আমার সঙ্গেও খারাপ আচরণ করেছে ফোয়াদ।’

এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, ‘রাতে ওই এলাকায় উচ্চ সাউন্ডে বক্স বাজানো হচ্ছে জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন দেওয়া হয়। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে পুলিশের সঙ্গে বিয়েবাড়ির লোকজনের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে শুনি। পরে আবার এসআই সজলসহ পাচঁ পুলিশের একটি দল বিয়েবাড়িতে পাঠাই। তারা ঘটনাটি শুনে দুঃখ প্রকাশ ও সমাধান করে চলে আসেন।’

আরও খবর