অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত উত্তরমুলাইম মল্লিকসরাই আলিম মাদরাসা

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) নির্বাচিত হয়েছে মৌলভীবাজার সদর উপজেলাধীন উত্তরমুলাইম মল্লিকসরাই আলিম মাদরাসা। ইতোপূর্বে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়ে দ্বিতীয় রাউন্ডে এসে জেলা পর্যায়ে এই সফলতা অর্জন করে প্রতিষ্ঠানটি।

মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ শামছুল ইসলাম জানান, প্রাতিষ্ঠানিক ফলাফল, পরিবেশ, পরিচালনা, শিক্ষকদের যোগ্যতা ও দক্ষতা,  শিক্ষার্থীদের উপস্থিতি, কো-কারিকুলাম অ্যাকটিভিটিস ও অন্যান্য মানদণ্ডের ভিত্তিতে প্রতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত করে থাকে শিক্ষা অধিদপ্তর।

মাদরাসার পরিচালনা কমিটি সুত্রে জানা যায়, উত্তরমুলাইম মল্লিকসরাই আলিম মাদরাসাটি এ জেলায় মানসম্মত পাঠদানের মাধ্যমে ইতোমধ্যে নানা মহল থেকে সেরা পাঠদানের স্বীকৃতি পেয়েছে। মাদরাসা প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত শিক্ষা প্রদানে বদ্দপরিকর ছিল। এখনও সেরা পাঠদান অব্যাহত রয়েছে। শিক্ষা অধিদপ্তর কর্তৃক এবার জেলায় সেরা মাদরাসার স্বীকৃতি এবং জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ার এ গৌরবের অংশিদার মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীবৃন্দ। মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ শামছুল ইসলাম ম্যানেজিং কমিটিসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত, মাদরাসাটি ১৯৭৩ সাল থেকে এ অঞ্চলে শিক্ষা বিস্তারে বিশাল ভূমিকা রেখে চলেছে। ঈর্ষনীয় ফলাফল, মাদরাসার মনোরম পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় অভিভাভকসহ শুভাঙ্খী মহলে ব্যাপক সুনাম রয়েছে এ প্রতিষ্ঠানের।

আরও খবর