অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

আমরা সুন্দর খেলা চাই : এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী


মৌলভীবাজারে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা চাই একটি সুন্দর নির্বাচন, এজন্য সকলের অংশগ্রহন প্রয়োজন। আমরাতো মাঠে আছি, আমরা খেলছি, আমরা সুন্দর খেলা চাই, যদি ভিন্নপক্ষ না খেলে মাঠের বাইরে পাউল করে তাহলে কিভাবে খেলা হবে। বুধবার (২৪ মে) সকালে মৌলভীবাজারে জেলার উন্নয়ন ও আমাদের করনীয় শীর্ষক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। 

২৪ মে বুধবার দুপুরে মৌলভীবাজার রেস্ট ইন হোটেলে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর সভাপতিত্বে প্রবাসী কমিউনিটি লিডার মকিস মনসুর এর সঞ্চালনায়  বিভিন্ন দাবি ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আলোচনায় অংশগ্রহণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,  জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার মো জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বার সভাপতি মো কামাল হোসেন, এম এ রহিম(সি আই পি)সহ ও স্থানীয় নেতৃবৃন্দ।

সেমিনারে  জেলার ২৫ লক্ষ জনসাধারণের সুবিধা ও অগ্রগতির লক্ষ্যে ১০ দফা দাবি বাস্তবায়নে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। দাবীগুলো বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এম এ মান্নান, পরিকল্পনা মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় চাই ওয়াল্ড ওয়াইড ক্যাম্পেইন গ্রুপের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও মনু নদীর উপর বিকল্প সেতু নির্মাণের দাবি জানান। পরিকল্পনা মন্ত্রী দাবিগুলো পূরণের আশ্বস দেন।

আরও খবর