অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


বালিয়াডাঙ্গী  উপজেলা আওয়ামী লীগের  বিক্ষোভ ও  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  অদ্য  বিকাল   ৫  ঘটিকার সময়  বালিয়াডাঙ্গী   উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার  হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক  আবু সাঈদ চাঁদ এর গ্রেফতারের ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয় । বিক্ষোভ ও প্রতিবাদ  সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ  মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে  কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । 


বালিয়াডাঙ্গী  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে ও মোহাম্মদ হুমায়ুন কবির যুগ্ম-সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামীলীগ  এর সঞ্চালনায়  বক্তব্য পেশ করেন  মাজহারুল ইসলাম সুজন সাংগঠনিক সম্পাদক ঠাকুরগাঁও জেলা    আওয়ামীলীগ , অ্যাডভোকেট আবু হাসনাত  বাবু সাধারণ সম্পাদক বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগ , মোহাম্মদ আলী আসলাম জুয়েল উপজেলা চেয়ারম্যান বালিয়াডাঙ্গী ও সাধারণ সম্পাদক আওয়ামী যুবলীগ বালিয়াডাঙ্গী,মোঃ আকরাম আলী ইউপি চেয়ারম্যান  ও সহ-সভাপতি আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী  উপজেলা  ,   মোহাম্মদ মাজেদুর  রহমান উপজেলা ভাইস চেয়ারম্যান ,  উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আশরাফুল  আলম, সাংগঠনিক সম্পাদক  অভয় কুমার রায় , স্বাস্থ্য বিষয়ক সম্পাদক  ডাক্তার আব্দুল হাকিম , কৃষক লীগের সভাপতি মজিবর রহমান প্রমুখ । 

এ সময় বক্তারা হুঁশিয়ারি করে বলেন  -জননেত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়েই এদেশে এসেছেন বলেই আজকে আমরা এই উন্নত বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশে পদার্পণ করতে পেরেছি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বারেবারে হত্যা করার জন্য বিএনপি কুচক্রী মহল এদেশে নীলনকশা চালিয়ে যাচ্ছে। বক্তৃতারা বলেন এদেশের মানুষ আগুন সন্ত্রাসকে সাপোর্ট না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপন করে নিয়েছেন। রাজশাহী জেলা বিএনপি আবু সাঈদ চাঁদ জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির দিয়েছে তারই প্রতিবাদে আজকে সারা দেশে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। এসব কুচক্রীদের আমরা একটি ম্যাসেজ দিতে চাই আওয়ামী লীগ যতদিন আছে, এদেশের স্বাধীনতা প্রিয় মানুষ যতদিন আছে ততদিন আমাদের নেত্রী শেখ হাসিনার কোন ক্ষতি করতে পারবে না। এদেশে অন্ধকারদের জায়গা হবে না তোমরা সর্তক হয়ে যাও।

Tag
আরও খবর