তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কুবিতে ছাত্রলীগের দুই গ্রুপের বিক্ষোভ মিছিল

রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ  মিছিল করেছে কুমিল্লা  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুটি গ্রুপ ( বিলুপ্ত কমিটির একাংশ ও রেজা-স্বজন পন্থীরা)  ।


সোমবার(২২ মে)  বিকেলে দুটি পৃথক বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের নানা সড়ক প্রদক্ষিণ করে  বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।



মিছিলে কুবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন মাসুম বলেন, রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদ জনসভায় বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি  প্রদানের প্রেক্ষিতে আজকের কর্মসূচি। আমরা আমাদের মিছিল থেকে বলতে চাই আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন।৭৫ এর পরাজিত শক্তিকে আর কখনোই এই বাংলায় মাথাচাড়া দিয়ে উঠার সু্যোগ এই ছাত্রসমাজ দিবে না।বাংলাদেশ ছাত্রলীগ নেত্রীর ভ্যানগার্ড হিসেবে অতিতের ন্যায় আগামীতেও কাজ করে যাবে।


এ বিষয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আগামী কমিটির পদপ্রত্যাশী রেজা ইলাহী বলেন, 'গতকাল রাজশাহীর জেলা বিএনপি'র আহ্বায়ক জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে  হত্যার হুমকি দিয়েছে।  এর  প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি যেন অতি দ্রুত তাকে  গেপ্তার করে এবং তার শাস্তির জোর দাবি জানাচ্ছি।"


বিলুপ্ত কমিটির বিক্ষোভে উপস্থিত ছিলেন 

আগামী কমিটিতে পদপ্রত্যাশী মেজবাউল হক শান্ত, ইমাম হোসেন মাসুম, নাজমুল হাসান পলাশ সহ বিভিন্ন হল, অনুষদের নেতাকর্মীরা। এছাড়া রেজা-স্বজনপন্থীদের মিছিলে উপস্থিত ছিলেন আগামী কমিটিতে পদপ্রার্থী রেজা-ই-ইলাহী, স্বজন বরণ বিশ্বাস, মোমিন শুভ, মো. আমিনুর রহমান বিশ্বাস সহ আরো অনেকে।



উল্লেখ্য, গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন  রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

আরও খবর