ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই

৫ম বারের মত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত জাহিদুল ইসলাম


টানা পঞ্চম বারের মত ঠাকুরগাঁও জেলায় স্কুল পর্যায়ে "শ্রেষ্ঠ প্রধান শিক্ষক" নির্বাচিত হয়েছেন আর.কে.স্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম স্বপন। বিষয়টি নিশ্চিত করেছে জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ।


ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপনের পিতার নাম মরহুম আকবর আলী মাতা মোছাঃ নূরজাহান বেগম। তিনি ১৯৮৭ সালে ঠাকুরগাঁও জেলার দেবীগঞ্জ উপজেলার এন.এন সরকারি উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক পাস করেন। ১৯৮৯সালে দেবীগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন এবং ১৯৯২সালে ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে বিএসসি পাস করেন এবং ২০০১ সালে এম এস এস পাশ সম্পন্ন করেন। তিনি ১৯৯৩ সালে আর.কে. স্টেট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ২০১৭,২০১৮, ২০১৯, ২০২০ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন। তিনি বর্তমানে বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক পদে নিয়োজিত আছেন।


কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমে অত্যন্ত সুনামের সঙ্গে ভালো ফলাফল অর্জন করে আসছে। তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।


আর কে স্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষক মোঃ জাহিদুল হাসান স্বপন বলেন আমি আজকে শ্রেষ্ঠ হতে পেরেছি এটা সম্পূর্ণ আমার স্কুলের শিক্ষার্থীদের কৃতিত্ব। আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছো আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আমি কি করেছি? আমি শুধু আমার স্থান থেকে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা আমার শিক্ষক কর্মচারী আমাকে সাহায্য না করতো তাহলে আমি আজকে ঠাকুরগাঁও জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে এই সম্মান উপার্জন করতে পারতাম না। আমি শ্রেষ্ঠ শিক্ষক এটা বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী অনেক ভালো।



Tag
আরও খবর



6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে