সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

নরসিংদীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে ট্রাকের ধাক্কায় প্রান গেল মোটরসাইকেল আরোহী  এক যুবকের। নিহত যুবকের নাম দিপু চন্দ্র মনি দাস (২৩)।। । আজ সোমবার (২২ মে) সকালে উপজেলার লাখপুর-হাতিরদিয়া সড়কের কদমতলী নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। এসময় সবুজ চন্দ্র মনি দাস (২২) নামে এক আরোহী আহত হয়েছে।


নিহত দিপু চন্দ্র উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামের মনিদাস পাড়ার কাজল চন্দ্র মনি দাসের ছেলে। আর আহত সবুজ একই এলাকার সুভাস চন্দ্র মনি দাসের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দিপু ও সবুজ মোটরসাইকেলে করে হাতিরদিয়া বাজার থেকে  নিজ বাড়ির দিকে যাচ্ছিলো। এসময়  কোচেরচরের কদমতলী নামক স্থানে পৌঁছলে পিছন থেকে বেপোরোয়া গতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনেই রাস্তায় ছিটকে পড়ে।


পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দিপুকে মৃত ঘোষনা করে। আহত সবুজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন বলেন, সড়ক দূর্ঘনায় আহত অবস্থায় দিপু নামে একজনকে হাসপাতালে নেয়ার পর  তাকে মৃত ঘোষণা করে। পরে তার মরদেহ পরিবার বাড়ি নিয়ে যায়। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রাক্রিয়াধীন।

Tag
আরও খবর




6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ৭ ঘন্টা ২২ মিনিট আগে