শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মাদ্রাসা শিক্ষক


জামালপুরের দেওয়ানগঞ্জে আল জামিয়াতুল উলুমুল ইলাহিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক কে এম সাইফুল্লাহর ওপর সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। রোববার মাদ্রাসাটির শিক্ষক কর্মচারীবৃন্দের ব্যানারে দেওয়ানগঞ্জ বাজারের খন্দকার মিনি সুপার মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শিক্ষার্থীর অভিভাবক আব্দুল জলিল, মাদ্রাসা প্রতিষ্ঠাতার ছেলে খ ম ইলিয়াস, সহকারি শিক্ষক আলতাফ হোসেন, সহকারি মৌলভী মো. ইসমাইল হোসেন, সহকারি শিক্ষক কে এম সাইফুল্লাহ ও মাদ্রাসা সুপারিন্টেনডেন্ট আবু মোতালেব প্রমূখ।



সংবাদ সম্মেলনকারীদের দাবি, আল জামিয়াতুল উলুমুল ইলাহিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপাররিন্টেনডেন্ট শফিকুল আলম ও মো. শফিউর রহমানের দায়িত্ব পালনকালে শিক্ষক-কর্মচারী নিয়োগ বাণিজ্য, মাদ্রাসার সাধারণ তহবিলের অর্থ আত্নসাত সহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি হয়। তাদের দূর্নীতির অর্থ উদ্ধারের জন্য মাদ্রাসার বর্তমান সুপাররিন্টেনডেন্ট (ভার) মো. আবু মোতালেব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এতে সাবেক সুপাররিন্টেনডেন্ট শফিকুল আলমের জ্যেষ্ঠপুত্র নাসরুল্লাহর সাথে বর্তমান সুপাররিন্টেনডেন্ট (ভার) এবং অন্যান্য শিক্ষক কর্মচারিদের বিরোধের সৃষ্টি হয়। সে বিরোধের জের ধরে গত ৯ মে রাতের বেলা দেওয়ানগঞ্জ বাজার থেকে বাড়িতে ফেরার সময় পথিমধ্যে নাসরুল্লাহ ও তার সহযোগীরা ওই মাদ্রাসার সহকারি শিক্ষক কে এম সাইফুল্লাহর সন্ত্রাসী হামলা চালায় এবং হত্যা চেষ্টা করে। সে সময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে ¯স্থানীয় হাসপাতালে নেন। এ ব্যাপার কে এম সাইফুল্লাহ বাদী হয়ে আদালতে মামলা করেন। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতার ছেলে খ ম ইলিয়াস জানান, মাদ্রাসার সহকারি শিক্ষক কে এম সাইফুল্লাহর ওপর বর্বরোচিত হামলার ঘটনায় আমরা মর্মাহত। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হতে পারে তার জন্যে হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। আল জামিয়াতুল উলুমুল ইলাহিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক কে এম সাইফুল্লাহর ওপর সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও বিচার দাবি জানিয়ে সহকারি শিক্ষক আলতাফ হোসেন বলেন, সহকারি শিক্ষক কে এম সাইফুল্লাহ অত্যন্ত নম্র নিরীহ প্রকৃতির মানুষ। তার ওপর এমন হামলা সত্যি নিন্দনীয়।


ভূক্তভোগী সহকারি শিক্ষক কে এম সাইফুল্লাহ জানান, প্রতিপক্ষ নাসরুল্লাহ ও তার সহযোগীরা ক্ষমতাধর ও শক্তিশালী। তার সাথে আমরা সাধারণ শিক্ষকরা পেরে ওঠতে পারছিনা। যে কোনো মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। আমি বর্তমানে জানমালের নিরাপত্তাহীনতায় ভূগছি। সেই সাথে অপরাধীদের সুবিচার দাবি জানাচ্ছি। মাদ্রাসাটির সুপারিন্টেনডেন্ট আবু মোতালেব জানান, সাবেক সুপারিন্টেনডেন্ট মাদ্রাসার অর্থ আত্নসাত করেছেন। তার বিরুদ্ধে প্রতিবাদ করায় সহকারি শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনা নিয়ে বর্তমানে মাদ্রাসায় অপ্রীতিকর অবস্থা বিরাজ করছে । তিনি দ্রুত এর সুবিচারের দাবি জানান। অভিযুক্ত নাসরুল্লাহ জানান, আমার বিরুদ্ধে মাদ্রাসার একটি পক্ষ অযথা অপপ্রচার চালাচ্ছে। এ মাদ্রাসায় কোনো প্রকার দুর্নীতি ও অনিয়ম আগে সংগঠিত হয়নি। তাদের অবর্তমানে এটা এক ধরণের ভিত্তিহীন রটনামাত্র। অন্যদিকে মাদ্রাসার সহকারি শিক্ষক কে এম সাইফুল্লাহর ওপর হামলার ঘটনাটি তিনি অবগত নন এবং প্রতিপক্ষের ভাষ্যমতে এ ব্যাপারে তিনি জড়িত নন। তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্যে মাদ্রাসার একটি মহল এ অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। তার নামে মিথ্যে মামলা করা হয়েছে। তিনি চান সকল প্রতিকূলতা কাটিয়ে আল জামিয়াতুল উলুমুল ইলাহিয়া দাখিল মাদ্রাসা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিক।


উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা জানান, আল জামিয়াতুল উলুমুল ইলাহিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট-এর দেয়া অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। খুব শিগগির প্রকৃত ঘটনা উম্মোচিত হবে।

আরও খবর




6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৬ দিন ৫ ঘন্টা ২৫ মিনিট আগে