চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

প্রশিক্ষিত শিক্ষার্থীদের সনদ প্রদান করলো নুর কম্পিউটার ট্রেনিং সেন্টার =================================

দক্ষ ও প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরির লক্ষে প্রতিষ্ঠিত ফটিকছড়ির অন্যতম আইটি প্রতিষ্ঠান নুর কম্পিউটার ট্রেনিং সেন্টার কর্তৃক কম্পিউটারের বিভিন্ন কোর্সের ওপর প্রশিক্ষণ নেওয়া শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২০ মে শনিবার উপজেলা সদরে অবস্থিত বাসমতি রেস্টুরেন্টে এই সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এইচ. এম. সাইফু্দ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পঞ্চবটি চা বাগানের পরিচালক ও শিল্পপতি মোহাম্মদ মহিউদ্দিন নাছির। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, প্রধান আলোচক হিসেবে ছিলেন নুর মেধা বৃত্তি বোর্ডের চেয়ারম্যান এম রায়হানুল আনোয়ার রাহী, বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমাচার বাংলাদের'র বিশেষ প্রতিনিধি পরিচালক সাংবাদিক আব্দুল কাদের চৌধুরী,নুর মেধাবৃত্তি বোর্ডের সাবেক শিক্ষা সচিব মুহসিন মোহাম্মদ রাকিব, তরুণ লেখক এম হোসাইন, সাংবাদিক শাহনেওয়াজ, রায়হান উদ্দীন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সনদ বিতরণ পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বিশাল জনগোষ্ঠী তরুণ সমাজকে প্রযুক্তির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে এই বিশাল তরুণ সমাজ দেশের বোঝা না হয়ে প্রকৃত মানবসম্পদে রুপান্তরিত হবে। তাহলে দেশ ও জাতির উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত হবে৷ এক্ষেত্রে তরুণদের আত্মবিশ্বাসের সহিত এগিয়ে যাওয়ার জন্য এবং নিজেদের উপযুক্ত হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।


আদিল আরফাতের সঞ্চালনায় আলোচনা সভার পরবর্তী উপস্থিত প্রশিক্ষিত শিক্ষার্থীদের নিকট সনদ তুলে দেওয়া হয়।

Tag
আরও খবর