শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

বগুড়ায় দিন-দুপুরে হোটেলের ভিতরে নির্মাণ শ্রমিক খুন


বগুড়ার ভাটকান্দি এলাকায় হোটেলে খেতে গিয়ে ওয়াজেদ হোসেন ঝন্টু নামে এক টাইলসমিস্ত্রী খুন হয়েছে। শনিবার পৌণে ৯টার দিকে ভাটকান্দি ব্রিজের পূর্বপাশ এলাকায় এ ঘটনা ঘটে  বলে জানিয়েছে পুলিশ।
৩০ বছরের ঝন্টু ভাটকান্দি পশ্চিম পাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি টাইলস মিস্ত্রী হিসেবে কাজ করতেন।


স্থানীয় সূত্র জানায়, সকালে ঝন্টুসহ তিনজন এলাকার হোটেলে যান খিচুড়ি খেতে। এ দুজনের একজনের নাম মমিন। তারা তিনজনেই এক সাথে টাইলসের কাজ করেন। খিচুড়ি খেতে গিয়ে নিজেদের মধ্যে কোনো বিষয়ে দ্বন্দ্বে ঝন্টুর ওপর হামলা করে। ধারালো কিছু দিয়ে কুপিয়ে ঝণ্টু হত্যা করা হয়। হোটেলের মালিক মানিক মিয়া বলেন, ওরা তিন জন এসে খিচুড়ি খেতে বসে। কিছুক্ষণ পর পানি চায় তারা। পানি দেয়ার পরপরই ওরা হামলা চালায় ঝন্টুর ওপর। তখন ভয়ে আমরা সরে আসি।
কিন্তু কি দিয়ে মারা হয়েছে তার দেখতে পারেননি হোটেল মালিক।


হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহমুদ হাসান। তিনি জানান , সকালে হোটেলে খেতে এসে হামলার শিকার হয় ঝন্টু। খবর পেয়ে পুলিশ আসে। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাহমুদ হাসান বলেন, হোটেলে ভাঙ্গা গ্লাস পাওয়া গেছে। কিন্তু কি দিয়ে ঝন্টুকে মারা হয়েছে তা এখনও নিশ্চিত নই। এ বিষয়ে খোঁজখবর চলছে।

আরও খবর