‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

সিলেটের সঙ্গে ট্রেন চলাচল সচল, পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৫ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারদেশের ট্রেন যোগাযোগ সচল হয়েছে।


শনিবার (২০ মে) সন্ধ্যা রাত ৭টা ৪০ মিনিটের পর সিলেট থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


এদিকে ট্রেন দুর্ঘটনার কারণ জানতে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেল বিভাগ। তদন্তদল দুপুরে উদ্ধারকাজ পরিদর্শন করে ও সরেজমিনে তদন্ত কার্যক্রম শুরু করে। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোক), বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন), বিভাগীয় প্রকৌশলী (ঢাকা ২) ও বিভাগীয় প্রকৌশলীকে (সংকেত ও টেলিযোগাযোগ) সদস্য করা হয়েছে। আজ বেলা ১২টায় তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।


অপর দিকে চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রীরা টিকিটের টাকা ফেরত পাবেন বলে কুলাউড়া রেলস্টেশনের মাস্টার মো. রুমান আহমদ জানিয়েছেন।


শমসেরনগর ও কুলাউড়া রেলস্টেশনের মাস্টার মো. রুমান আহমদ বলেন, লাউয়াছড়ায় বগি লাইনচ্যুত হওয়ায় রেলওয়েতে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। রেলওয়ের ঢাকাগামী ও সিলেটগামী কালনী এক্সপ্রেস এবং জয়ন্তিকা এক্সপ্রেসের চারটি যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে ট্রেন দুটি ঢাকায় যাওয়া ও আসা মিলিয়ে দুইবার করে মোট চারবারের যাত্রা বাতিল হলো। শ্রীমঙ্গল থেকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি ঢাকার পথে চলাচল করবে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসাইন।

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে